শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

BBC24 News
সোমবার, ৩১ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ইউক্রেনে সমরাস্ত্রের বিশালা চালান পাঠিয়েছে আমেরিকা ও ব্রিটেন’
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ইউক্রেনে সমরাস্ত্রের বিশালা চালান পাঠিয়েছে আমেরিকা ও ব্রিটেন’
১০২১ বার পঠিত
সোমবার, ৩১ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইউক্রেনে সমরাস্ত্রের বিশালা চালান পাঠিয়েছে আমেরিকা ও ব্রিটেন’

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ আমেরিকা ও ব্রিটেন ইউক্রেনে উসকানিমূলক তৎপরতা চালাচ্ছে বলে খবর দিয়েছে রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স।ওয়েস্টার্ন এভিয়েশন রিসোর্সেস মনিটরিং সেন্টারের বরাত দিয়ে এটি বলেছে, চলতি জানুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে এ পর্যন্ত আমেরিকা ও ব্রিটেন ইউক্রেনকে সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম দেয়ার অজুহাতে দেশটিতে ১৫টি ফ্লাইট পাঠিয়েছে।

এ খবর এমন সময় প্রকাশিত হলো যখন রুশ গণমাধ্যমগুলো এর আগে ইউক্রেনের কাছে আমেরিকা ও ব্রিটেনের পক্ষ থেকে সরবরাহ করা সমরাস্ত্রকে ‘পুরনো ও সেকেলে’ বলে উল্লেখ করেছিল।

ইউক্রেনের পার্লামেন্ট সদস্য ভ্যালেরি সম্প্রতি অভিযোগ করেন, আমেরিকা তার দেশে পুরনো অস্ত্র পাঠিয়েছে।

আমেরিকা এখন পর্যন্ত ইউক্রেনে পরিবহন বিমানে করে ২৫০ টন সমরাস্ত্র পাঠিয়েছে।এসব অস্ত্রের বেশিরভাগ কাঁধে বহনযোগ্য ট্যাংক বিধ্বংসী জ্যাভেলিন ক্ষেপণাস্ত্র। রাশিয়ার ট্যাংকের বহর ইউক্রেনে অনুপ্রবেশ করলে সেগুলোকে প্রতিহত করার লক্ষ্যে আমেরিকা কিয়েভকে এই অস্ত্র দিয়েছে।

uk

এসব অস্ত্রের বেশিরভাগ কাঁধে বহনযোগ্য ট্যাংক বিধ্বংসী জ্যাভেলিন ক্ষেপণাস্ত্র
ইন্টারফ্যাক্স আরো বলেছে, ব্রিটেনও ইউক্রেনকে ঘিরে সৃষ্ট উত্তেজনার সর্বোচ্চ সদ্ব্যবহার করছে। গত দু’সপ্তাহে বেশ কয়েকটি পরিবহন বিমানে করে কিয়েভকে সমরাস্ত্রে সয়লাব করে দিয়েছে ব্রিটেন।

সাম্প্রতিক সময়ে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো অভিযোগ করে আসছে যে, ইউক্রেনে সামরিক আগ্রাসন চালাতে চায় মস্কো এবং এজন্য ইউক্রেন সীমান্ত প্রায় এক লাখ সেনা মোতায়েন করেছে রাশিয়া। তবে মস্কো কঠোর ভাষায় এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। রাশিয়া পাল্টা অভিযোগ করে বলেছে, ইউক্রেনে হামলার অজুহাত তুলে দেশটিতে সমরাস্ত্রের ঢল নামিয়েছে পাশ্চাত্য। ইউক্রেনকে ন্যাটো জোটে অন্তর্ভুক্ত করার ব্যাপারেও হুঁশিয়ারি উচ্চারণ করেছে মস্কো।



এ পাতার আরও খবর

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ? যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান? সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?