শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » মিয়ানমারে শত শত বাড়িতে আগুন দিয়েছে- জান্তা সেনারা
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » মিয়ানমারে শত শত বাড়িতে আগুন দিয়েছে- জান্তা সেনারা
৬৪৬ বার পঠিত
রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিয়ানমারে শত শত বাড়িতে আগুন দিয়েছে- জান্তা সেনারা

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারজুড়ে সামরিক শাসকদের বিরুদ্ধে একদিকে যেমন প্রতিবাদ চলছে, অন্যদিকে সমানভাবে চলছে জান্তার দমন-পীড়ন। এর অংশ হিসেবে জান্তা সেনারা দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে প্রায় ৮০০ বাড়িতে আগুন দিয়েছে, এমন অভিযোগ করেছেন গ্রামবাসী ও জান্তাবিরোধী বিক্ষোভকারীরা। এর আগেও জান্তা সেনারা রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের একাধিক গ্রাম জ্বালিয়ে দিয়েছিল। এর জেরে লাখ লাখ রোহিঙ্গা প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়।

জান্তার দমন-পীড়নের সাম্প্রতিক এই ঘটনা গত সোমবারের। ওই দিন মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলের সাগাইং অঞ্চলের বিন ও ইন মা হতে গ্রামে প্রায় ৮০০ বাড়ি জ্বালিয়ে দেয় সামরিক বাহিনী। নিরাপত্তার কারণে নাম প্রকাশ না করার শর্তে বিন গ্রামের একজন বাসিন্দা গত শুক্রবার এএফপিকে বলেন, জান্তাবিরোধী পিপলস ডিফেন্স ফোর্সের (পিডিএফ) যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষের জের ধরে ওই দিন সকালে তাঁদের গ্রামে আসেন সেনারা। সেনারা ফাঁকা গুলি ও গোলা ছুড়তে ছুড়তে গ্রামে প্রবেশ করেন। গোলাগুলির শব্দ শুনে গ্রামবাসী ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়। এ সময় জান্তা সেনারা প্রায় ২০০ বাড়িতে আগুন ধরিয়ে দেন। ওই নারী আরও বলেন, ‘সেনারা আমার বাড়িতেও আগুন দিয়েছে। পালানোর সময় সঙ্গে কিছুই আনতে পারিনি।’

এদিকে সেনারা ইন মা হতে গ্রামে প্রায় ৬০০ বাড়িতে আগুন দিয়েছে বলে অভিযোগ করেছেন জান্তাবিরোধী স্থানীয় এক যোদ্ধা। নাম প্রকাশ না করে তিনি এএফপিকে বলেন, পিডিএফ যোদ্ধারা গ্রাম ছেড়ে যাওয়ার পরপরই সেনারা প্রবেশ করেন। তাঁরা প্রায় ৬০০ বাড়িতে আগুন ধরিয়ে দেন।

মিয়ানমারের প্রত্যন্ত এই দুই গ্রামের আগুনে পুড়ে যাওয়া বাড়িঘরের বেশ কিছু ছবি এএফপির হাতে এসেছে। তবে সংবাদ সংস্থাটির পক্ষ থেকে এসব ছবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। স্থানীয় একজন অধিকারকর্মী নাম প্রকাশ না করে এএফপিকে বলেন, প্রত্যন্ত ওই দুই গ্রামের মানুষজন বেশ গরিব। পুড়ে যাওয়া বাড়িঘর মেরামত করা তাঁদের জন্য বেশ কষ্টসাধ্য।

মিয়ানমারের রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেলের এক প্রতিবেদনে গত বৃহস্পতিবার ওই দুই গ্রামে আগুনে পোড়া বাড়িঘরের ছবি প্রচার করা হয়েছে। এতে বলা হয়েছে, পিডিএফের ‘সন্ত্রাসীরা’ এসব বাড়িঘরে আগুন দিয়েছে। কিন্তু শুক্রবার দেশটির সংবাদমাধ্যম ইরাবতীর অনলাইন সংস্করণের এক প্রতিবেদনে বলা হয়, জান্তাবিরোধীদের শায়েস্তা করতে সেনাবাহিনী কয়েক শ বাড়িতে আগুন দিয়েছে বলে পিডিএফ জানিয়েছে। তবে ওই দাবি তারা নিরপেক্ষভাবে নিশ্চিত করতে পারেনি বলে খবরে উল্লেখ করা হয়।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না