মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইউক্রেন সংকট নিয়ে পুতিনের সঙ্গে পাঁচ ঘণ্টা রুদ্ধতার বৈঠক ফরাসি প্রেসিডেন্ট ম্যাকরনের
ইউক্রেন সংকট নিয়ে পুতিনের সঙ্গে পাঁচ ঘণ্টা রুদ্ধতার বৈঠক ফরাসি প্রেসিডেন্ট ম্যাকরনের
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেন সংকট নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘ পাঁচ ঘণ্টা বৈঠক করেছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। সোমবার রাশিয়ার রাজধানীর মস্কোয় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, ইউক্রেন ইস্যুতে উত্তেজনা কমানোর ক্ষেত্রে আগামী দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভ্লাদিমির পুতিনও আলোচনায় সংকট নিরসনে অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন।ইউক্রেন নিয়ে যখন আমেরিকাসহ তার পশ্চিমা মিত্রদের সঙ্গে রাশিয়ার টানটান উত্তেজনা বিরাজ করছে তখন পুতিন ও ম্যাক্রন মস্কোতে বৈঠক করলেন।
প্রেসিডেন্ট ম্যাকরন বলেন, “আগামী দিনগুলো হবে চূড়ান্ত এবং বিস্তারিত আলোচনা প্রয়োজন যা আমরা একসঙ্গে চেষ্টা করছি। ”
অন্যদিকে রুশ প্রেসিডেন্ট বলেন, বৈঠকে প্রেসিডেন্ট ম্যাক্রন এমন কিছু প্রস্তাব দিয়েছেন যা যৌথ পদক্ষেপের ভিত্তি হতে পারে। তবে এগুলো এখনও খুবই প্রাথমিক পর্যায়ে রয়েছে যা নিয়ে কথা বলার সময় হয়নি।
প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক শেষে ফরাসি প্রেসিডেন্ট ইউক্রেন সফরে যাবেন। ইউক্রেনের নেতাদের সঙ্গে আলোচনা শেষে তিনি আবার পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন।
ইউক্রেনে সামরিক অভিযান চালানোর জন্য রাশিয়া সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে বলে অভিযোগ করছে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট।
অন্যদিকে, রাশিয়া বলছে ইউক্রেনে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা তাদের নেই।ইউক্রেনের প্রেসিডেন্টও সম্প্রতি ভীতিকর পরিবেশ সৃষ্টি না করার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন।
এরপরও রবিবার মার্কিন কর্মকর্তারা বলেছেন, ইউক্রেনে সামরিক অভিযান চালানোর জন্য যে পরিমাণ সেনা ও সামরিক সরঞ্জামাদি প্রয়োজন তার শতকরা ৭০ ভাগ ইউক্রেন সীমান্তে মোতায়েন করেছে রাশিয়া। এছাড়া, আমেরিকা ও ব্রিটেন রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে।




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা 