বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » আজ থেকে শতভাগ যাত্রী নিয়ে রেল চলাচল শুরু
আজ থেকে শতভাগ যাত্রী নিয়ে রেল চলাচল শুরু
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ ও টিকা কার্যক্রম জোরদার হওয়ায় সব আসনে শতভাগ যাত্রী নিয়ে সারাদেশে রেল চলাচল শুরু হচ্ছে আজ বুধবার (৯ ফেব্রুয়ারি)। এতে স্বাস্থ্যবিধি পরিপালন করা হবে। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার এ তথ্য জানিয়েছে।তিনি বলেন, বুধবার থেকে শতভাগ যাত্রী নিয়ে সারাদেশে ট্রেন চলাচল শুরু হবে। কেননা সরকার টিকাদান কর্যক্রম জোরদার করেছে। আমরা শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিত করবো।
তিনি আরও বলেন, স্বাস্থ্যবিধি মেনে কাউন্টারে অর্ধেক ও বাকি অর্ধেক টিকিট অনলাইন বা অ্যাপে বিক্রি করা হবে। আন্তনগর ট্রেনের স্ট্যান্ডিং টিকিট ও স্টেশনের প্ল্যাটফর্ম টিকিট সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে আন্তনগর ট্রেনে খাবার পরিবেশন ও রাতে বেডিং সরবরাহ করা যাবে।
ওমিক্রনের প্রকোপে দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সব ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান এবং সমাবেশে নিষেধাজ্ঞা দেওয়ার পরই গত ১৫ জানুয়ারি থেকে অর্ধেক আসনে যাত্রী নিয়ে ট্রেন চলাচল করছে। অর্ধেক আসনে যাত্রী নিয়ে ট্রেন চলাচল করলেও ট্রেনের সংখ্যা কমায়নি রেলওয়ে কর্তৃপক্ষ।




নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না 