শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বিছানা ও বালিশ কভার ক্রয়ের জন্য জার্মানি যাচ্ছেন আইজিপি
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বিছানা ও বালিশ কভার ক্রয়ের জন্য জার্মানি যাচ্ছেন আইজিপি
৭৬৫ বার পঠিত
বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিছানা ও বালিশ কভার ক্রয়ের জন্য জার্মানি যাচ্ছেন আইজিপি

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ বিছানার চাদর ও বালিশ ডবল খাটের এক লাখ পিস কভারের মান যাচাই করতে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদসহ সরকারের তিন কর্মকর্তা নয় দিনের সফরে জার্মানি যাচ্ছেন।

এ খবরে সামাজিক যোগাযোগমাধ্যম এখন সরগরম। পণ্য সরবরাহকারীর অর্থে বিদেশ ভ্রমণ নিয়ে হচ্ছে নানা ধরনের আলোচনা। পুলিশ অবশ্য বলছে, এ ধরনের সফর নতুন নয়। এর আগেও মান যাচাইয়ে এমন সফরে গেছেন পুলিশ কর্মকর্তারা।

গত সোমবার সফর–সম্পর্কিত আদেশটি জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওই আদেশ অনুযায়ী আইজিপি বেনজীর আহমেদ ছাড়াও আরও দুজন জার্মানি যাচ্ছেন। তাঁরা হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. ফিরোজ উদ্দীন খলিফা এবং পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম।

সরকারি এই আদেশে স্বাক্ষর করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার। আদেশে বলা হয়, এই তিন কর্মকর্তা ‘ফ্যাক্টরি অ্যাকসেপটেন্স টেস্টে’ অংশ নেবেন। এই সফরের সময়কাল হবে ২ থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে যেকোনো ৯ দিন (ভ্রমণের সময় বাদ দিয়ে)। যত দ্রুত সম্ভব সফর শুরুর কথাও বলা হয়েছে আদেশে।

আরও বলা হয়েছে, এই ভ্রমণের পুরো খরচ বহন করবে আয়োজক প্রতিষ্ঠান। এখানে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লেষ থাকবে না, যাত্রাপথে বিরতির সময়টুকু কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন বলে ধরে নেওয়া হবে, অনুমোদিত সময়ের পর কর্মকর্তারা দেশের বাইরে অবস্থান করতে পারবেন না এবং ফিরে আসার ১৫ দিনের মধ্যে তাঁরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করবেন। সবশেষে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে এই আদেশ জারি হয়েছে।

আদেশটির অনুলিপি পাঠানো হয়েছে, পররাষ্ট্রসচিব, পুলিশ মহাপরিদর্শক, পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক, স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সচিব, জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিবের ব্যক্তিগত সচিব, জননিরাপত্তা বিভাগের উপসচিব (প্রশাসন-১), হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (অভিবাসন) এবং জননিরাপত্তা বিভাগের প্রোগ্রামারের কাছে।এসব বিষয়ে জানতে পুলিশ সদর দপ্তরে যোগাযোগ করা হয়। সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক কামরুজ্জামান বলেন, বিছানার চাদর ও বালিশের কভার পুলিশ সদস্যদের জন্য কেনা হচ্ছে। রাজস্ব খাতের ব্যয় থেকেই কেনাকাটা হচ্ছে। এ জন্য প্রথম সারির জাতীয় দৈনিকে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। পুলিশ সদস্যদের পরিধেয় ও অন্যান্য বস্ত্র কেনার ক্ষেত্রে রং গুরুত্বপূর্ণ। মূলত রং ও কাপড়ের মান যাচাইয়ে সাম্প্রতিক বছরগুলোয় পুলিশ কর্মকর্তারা এ ধরনের সফরে যাচ্ছেন। এবারও একই কারণে পুলিশ মহাপরিদর্শকের জার্মানি যাওয়ার কথা রয়েছে।



এ পাতার আরও খবর

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না