শিরোনাম:
●   জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প ●   নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি ●   বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী ●   বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী? ●   বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার ●   জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান ●   নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত ●   চীন-যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিগুলো চলমান প্রক্রিয়া : নিরাপত্তা উপদেষ্টা ●   নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি ●   নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
ঢাকা, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

BBC24 News
বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » ইউক্রেন সীমান্ত থেকে কিছু রুশ সৈন্য ফিরিয়ে নেওয়া হচ্ছে, পুতিন কি পিছু হটছেন?
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » ইউক্রেন সীমান্ত থেকে কিছু রুশ সৈন্য ফিরিয়ে নেওয়া হচ্ছে, পুতিন কি পিছু হটছেন?
৬৫৩ বার পঠিত
বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইউক্রেন সীমান্ত থেকে কিছু রুশ সৈন্য ফিরিয়ে নেওয়া হচ্ছে, পুতিন কি পিছু হটছেন?

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেন সীমান্তে এক লাখের বেশি রুশ সৈন্য মোতায়েন নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে টানটান উত্তেজনার পর রাশিয়া বলেছে কিছু সৈন্য তাদের ঘাঁটিতে ফিরে আসছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র আজ (মঙ্গলবার) এক ভিডিও বিবৃতিতে বলেছেন ইউক্রেন সীমান্তের কাছে মহড়া শেষ করে কিছু সৈন্য তাদের ঘাঁটিতে ফিরে যাচ্ছে।

রুশ প্রতিরক্ষা দপ্তরের প্রকাশ করা ভিডিওতে দেখানো হয়েছে রেলওয়ের খোলা ওয়াগনে কিছু ট্যাংক এবং সাঁজোয়া গাড়ি তোলা হচ্ছে।

রাশিয়ার কাছ থেকে সৈন্য ফিরিয়ে আনার ঘোষণা এমন দিন এলো যেদিন যুদ্ধ এড়াতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখতে জার্মান চ্যান্সেলর ওলাফ সোলৎজ কিয়েভে এক সফর শেষ করে মস্কো গেছেন।

রাশিয়ার এই পদক্ষেপ ইউক্রেন নিয়ে পশ্চিমা বিশ্বের সাথে মস্কোর সম্পর্কে সৃষ্ট উত্তেজনা কমাতে সাহায্যে করবে বলে আশাবাদ তৈরি হয়েছে।ইউক্রেন সীমান্ত থেকে রাশিয়ার সৈন্য ফিরিয়ে নেবার খবরে শেয়ারবাজারগুলোতে তাৎক্ষণিকভাবে ইতিবাচক প্রতিক্রিয়া হয়েছে।

বার্তা সংস্থা রয়টরস্‌ খবর দিচ্ছে বেশ ক’সপ্তাহ ধরে তলানিতে পড়ে থাকার পর রাশিয়ার বিভিন্ন শেয়ার এবং রুশ মুদ্রা রুবলের বিনিময় মূল্য হঠাৎ করে আজ অনেকটা বেড়ে গেছে। রাশিয়া এবং ইউক্রেনের সরকারি বন্ডের দামও অনেকটা বেড়েছে।

তবে ইউক্রেন রাশিয়ার তৎপরতা নিয়ে এখনো সন্দিহান। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেছেন রাশিয়া সত্যিই সৈন্য সরাচ্ছে তা চোখে দেখার পর তারা বলতে পারবেন উত্তেজনা কমবে কি না।

“রুশ ফেডারেশনের কাছ থেকে আমরা নানা সময় নানা বিবৃতি শুনছি। সুতরাং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যা চোখে দেখবো শুধু সেটাই বিশ্বাস করবো,” মি. কুলেবাকে উদ্ধৃত করে জানিয়েছে সংবাদ সংস্থা ইউক্রেন ইন্টারফ্যাক্স।ইউক্রেনের মত নেটো দেশগুলোও রাশিয়ার এই পদক্ষেপ নিয়ে সন্দিহান।

ব্রাসেলস থেকে বিবিসির সংবাদদাতা জেসিকা পার্কার বলছেন নেটো দেশগুলোর কর্মকর্তা এবং কুটনীতিকরা বুঝতে চাইছেন রাশিয়া কি সত্যিই উত্তেজনা কমানোর উদ্যোগ নিচ্ছে না কি এটা মস্কোর অন্য একটি কৌশল।

জন হপকিন্স স্কুল অব অ্যাডভান্সড ইন্টারন্যাশনাল স্টাডিজের অধ্যাপক সের্গেই রাদচেঙ্কো বিবিসিকে বলেছেন রাশিয়া সবসময়ই বলেছে তারা কাউকেই হুমকি দিচ্ছে না এবং তাদের সৈন্যরা শুধু মহড়ায় অংশ নিচ্ছে।

অধ্যাপক রাদচেঙ্কো মনে করেন, এটি প্রেসিডেন্ট পুতিনের নতুন এক কৌশল।

তিনি এই কৌশলকে “এক হাড়ি ঘন সুপ রান্নার” সাথে তুলনা করেন যেখানে পুতিন “উত্তেজনা অব্যাহত রাখার লক্ষ্যে সময় এবং সুবিধা-মত চুলার জ্বাল কখনো কমাবেন আবার কখনো বাড়াবেন।”



এ পাতার আরও খবর

জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
আর্থিক সংকটের মুখে জাতিসংঘ আর্থিক সংকটের মুখে জাতিসংঘ
সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার
ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’ ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’
নজরদারি ও নিরাপত্তা প্রয়োজন : গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী নজরদারি ও নিরাপত্তা প্রয়োজন : গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী
বাংলাদেশ- চীন ড্রোন চুক্তি বাংলাদেশ- চীন ড্রোন চুক্তি
ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা, প্রস্তুত ইসরায়েলও ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা, প্রস্তুত ইসরায়েলও
২০৫০ সালের মধ্যে বিশ্বের চরম উষ্ণতা শিকার হবে বাংলাদেশ: অক্সফোর্ডের গবেষণা ২০৫০ সালের মধ্যে বিশ্বের চরম উষ্ণতা শিকার হবে বাংলাদেশ: অক্সফোর্ডের গবেষণা

আর্কাইভ

বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী?
বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
সচিবালয়ে নির্বাচিত সরকারের অপেক্ষায় প্রশাসন
বাংলাদেশে জানুয়ারিতে মব-গণপিটুনিতে নিহত বেড়েছে দ্বিগুণ: এমএসএফ
সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার
ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’