শিরোনাম:
●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে কূটনৈতিক উদ্যোগ কিংবা মামলার প্রস্তুতি বাংলাদেশের
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে কূটনৈতিক উদ্যোগ কিংবা মামলার প্রস্তুতি বাংলাদেশের
৭৮১ বার পঠিত
মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে কূটনৈতিক উদ্যোগ কিংবা মামলার প্রস্তুতি বাংলাদেশের

---বিবিসি২৪নিউজ,কুটনৈতিক প্রতিবেদক ঢাকাঃ মার্কিন নিষেধাজ্ঞা র‌্যাবের ওপর প্রত্যাহারের জন্য বাংলাদেশের হয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা করা এবং আদালতে মামলা লড়তে প্রতিনিধি নিয়োগের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ সপ্তাহে এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আজ মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ তথ্য জানান।

র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে সরকারের পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে শাহরিয়ার আলম বলেন, ‘র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে আমাদের কূটনৈতিক প্রচেষ্টার পাশাপাশি আইনি প্রচেষ্টা অব্যাহত আছে। (বিষয়টি সুরাহার জন্য) আমাদের হয়ে কথা বলার জন্য মামলা লড়ার জন্য প্রতিনিধি নির্বাচিত করার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে। চূড়ান্তভাবে আইনি পদক্ষেপের দিকে যাব কি না, সেটা এখনই বলব না। তবে আমরা তিনটি আইনি পরামর্শক সংস্থার সঙ্গে কথা বলেছি। সেখান থেকে সবচেয়ে ভালো পরামর্শটি নিয়ে এ সপ্তাহে একটা সিদ্ধান্তে নেওয়া হবে।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, এপ্রিল ও মে মাসে সচিব ও ব্যবসায়ী পর্যায়ে দুটি গুরুত্বপূর্ণ বৈঠক আছে। এসব আলোচনা দুই পক্ষকে একে অন্যের সঙ্গে যুক্ত হতে সহায়তা করবে।

মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে তৃতীয় দেশের মধ্যস্থতার সম্ভাবনা নাকচ করে দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এটা মোকাবিলার যথেষ্ট সামর্থ্য বাংলাদেশের আছে। সেটা আইনানুগ হোক কিংবা কূটনৈতিক উদ্যোগ। খুব পরিষ্কারভাবেই বলছি, এখানে আমরা কোনো রাষ্ট্রকে যুক্ত করতে চাই না।



আর্কাইভ

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা