রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইউক্রেন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁর
ইউক্রেন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁর
বিবিসি২৪নিউজ,ইইউ প্রতিনিধিঃ রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ দীর্ঘ স্থায়ী হবে বলে সতর্ক করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলেন, আমি আপনাদের একটা বিষয় বলতে পারি তা হলো এই যুদ্ধ বিশ্বকে অনেক দিন দেখতে হবে। দেশটির বার্ষিক কৃষি মেলায় এ কথা বলেন ফরাসি প্রেসিডেন্ট। খবর আল-জাজিরার।
ম্যাক্রোঁ বলেন, এই সংকট, এই যুদ্ধ দীর্ঘ হবে। তাছাড়া এই সংকটের পরিণতি দীর্ঘস্থায়ী হবে বলেও সতর্ক করেন তিনি।
এদিকে ইংলিশ চ্যানেলে রাশিয়ার একটি কার্গো জাহাজ আটক করা হয়েছে বলে জানিয়েছে ফ্রান্সের নৌবাহিনী। ওই জাহাজটি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরের উদ্দেশে যাত্রা করেছিল।
শনিবার সকালে (২৬ ফেব্রুয়ারি) বাল্টিক লিডার নামের ৪১৬ ফুট দীর্ঘ ওই বাণিজ্যিক জাহাজটি আটক করা হয়। রাশিয়ার বিরুদ্ধে বাণিজ্য নিষেধাজ্ঞার অংশ হিসেবে প্রথম এ ধরনের পদক্ষেপ নিলো ফ্রান্স
জানা গেছে, ইউক্রেনে রাশিয়ার হামলায় ১৯৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এর মধ্যে তিন শিশুও রয়েছে। ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী ভিক্টর লিয়াশকো এ তথ্য নিশ্চিত করেছেন। বিবিসি, আল-জাজিরাসহ বিভিন্ন গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়।
সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে স্বাস্থ্যমন্ত্রী ভিক্টর লিয়াশকো বলেন, দুর্ভাগ্যজনকভাবে আমাদের ১৯৮ বেসামরিক প্রাণ হারিয়েছে যাদের মধ্যে তিন শিশুও রয়েছে। রাশিয়ার হামলায় ইউক্রেনের আরও ১ হাজার ১১৫ জন আহত হয়েছে যাদের মধ্যে ৩৩ জনই শিশু।




রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী 