রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুদ্ধে ৪৩০০ রাশিয়ান সৈন্য নিহত হয়েছে, দাবি ইউক্রেনের
যুদ্ধে ৪৩০০ রাশিয়ান সৈন্য নিহত হয়েছে, দাবি ইউক্রেনের
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ নিজেদের সৈন্যদের সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ৪৩০০ রাশিয়ান সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। দেশটির উপপ্রতিরক্ষামন্ত্রী এই দাবি করেন।
রোববার ইউক্রেনে রাশিয়ান অভিযান নিয়ে দেওয়া লাইভ আপডেটে এই তথ্য জানায় আল-জাজিরা অনলাইন। তবে ইউক্রেনের এই দাবির ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি মস্কো। আল জাজিরাও স্বতন্ত্রভাবে নিহতের এই সংখ্যা যাচাই করতে পারেনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে উপপ্রতিরক্ষামন্ত্রী হান্না ম্যালিয়ার বলেন, নিহতের সঠিক সংখ্যা নির্ধারণ করা হচ্ছে। কিন্তু ইউক্রেনের সৈন্যরা অন্তত ১৪৬টি ট্যাংক, ২৭টি বিমান এবং ২৬টি হেলিকপ্টারও ধ্বংস করেছে।
এ ছাড়া ৭০৬ সাঁজোয়া যান, ৪৯টি কামান, একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ৪টি মাল্টিপল রকেট লঞ্চার ব্যবস্থা, ৩০টি যানবাহন, ৬০টি ট্যাংকার, দুটি ড্রোন এবং ২টি নৌযান ধ্বংসেরও দাবি করা হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আক্রমণ চালাতে রাশিয়ান সেনাদের নির্দেশ দেন। এরপর রাশিয়ান সেনারা তিন দিক থেকে ইউক্রেনে হামলা শুরু করে। ইউক্রেনের সেনারাও প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা 