বুধবার, ২ মার্চ ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইউক্রেনের কিয়েভের টেলিভিশন টাওয়ারে রকেট হামলা, নিহত ৫
ইউক্রেনের কিয়েভের টেলিভিশন টাওয়ারে রকেট হামলা, নিহত ৫
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ কিয়েভের একটি টেলিভিশন টাওয়ারে রাশিয়ার রকেট হামলায় ৫ জন নিহত হয়েছেন বলে ইউক্রেনের জরুরি সেবা বিভাগ জানিয়েছে। হামলার পর কিয়েভের টেলিভিশন টাওয়ারটির কাছে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা গেছে। তবে ৩৮০ মিটার উচ্চতার টাওয়ারটি এখনও দাঁড়িয়ে আছে।
ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বেশ কিছু যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু সময়ের জন্য চ্যানেলগুলো বন্ধ থাকবে।
ইউক্রেনের ইংরেজি ভাষার সংবাদমাধ্যম কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে- হামলার পর ইউক্রেনের টিভি চ্যানেলগুলো সম্প্রচার বন্ধ করে দিয়েছে।
এই হামলা হওয়ার আগে আজ (মঙ্গলবার) বিকেলেপ্রকাশিত এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, “রুশ বাহিনী কিয়েভে ইউক্রেনের সিকিউরিটি সার্ভিসের প্রযুক্তি কেন্দ্রগুলো এবং প্রধান সাই-অপস সেন্টারকে নিশানা করে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে।”
কাছাকাছি এলাকাগুলো থেকে অধিবাসীদেরকে সরে যেতে বলা হয়েছিল বিবৃতিতে। রুশ কর্মকর্তারা বলেছিলেন, রাশিয়ার বিরুদ্ধে প্রচারণা বন্ধ করতেই তাদের এই হামলা চালানো।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 