শুক্রবার, ৪ মার্চ ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইউক্রেন প্রেসিডেন্ট “জেলেনস্কিকে” ফাঁসিতে ঝোলানোর পরিকল্পনা রাশিয়ার
ইউক্রেন প্রেসিডেন্ট “জেলেনস্কিকে” ফাঁসিতে ঝোলানোর পরিকল্পনা রাশিয়ার
বিবিসি২৪নিউজ,ইইউ প্রতিনিধিঃ ইউক্রেন যুদ্ধে সফল হলে দেশটির রাজনৈতিক নেতাদের ধরে ধরে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার পরিকল্পনা করছে রাশিয়া- এমন অভিযোগ উঠেছে সামরিক অভিযান চালানো এই দেশটির বিরুদ্ধে।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোর থেকে ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে। আজ শুক্রবার অভিযানের নবম দিন। এরই মধ্যে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম সিটি খেরসনসহ বেশ কয়েকটি নগরী দখল করে নিয়েছে রাশিয়া।
এর মধ্যেই রাশিয়ার বিরুদ্ধে এমন অভিযোগ উঠল।
ব্লুমবার্গের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য সান’ এর প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধে সফল হলে ইউক্রেনীয়দের গণহারে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলানোর পরিকল্পনা করছে রুশ গোয়েন্দা সংস্থা ‘ফেডারেল সিকিউরিটি সার্ভিস’। এক্ষেত্রে প্রধান লক্ষ্য হবে দেশটির প্রধান রাজনৈতিক নেতারা। তাদেরকে সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে ফাঁসিতে ঝুলানো হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সেই রুশ সংস্থাটি ইউক্রেনীয় বিদ্রোহী নেতাদের আটক করার এবং জনগণের বিক্ষোভকে নির্মমভাবে দমন করারও পরিকল্পনা করছে বলে জানা গেছে।
ইউক্রেনের জাতীয় নিরাপত্তা সেক্রেটারি জানিয়েছেন, সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যার রুশ ফেডারেল সিকিউরিটি সার্ভিসের একটি চক্রান্ত ইতোমধ্যেই ব্যর্থ করে দিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী।
উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমিরি পুতিন এক সময় রুশ ফেডারেল সিকিউরিটি সার্ভিসের প্রধান ছিলেন।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 