রবিবার, ৬ মার্চ ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » রাশিয়া-ইউক্রেন তৃতীয় দফা আলোচনা সোমবার
রাশিয়া-ইউক্রেন তৃতীয় দফা আলোচনা সোমবার
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ইতি টানতে দেশ দুটির মধ্যে তৃতীয় দফা আলোচনা সোমবার অনুষ্ঠিত হবে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানান আগের দুই দফায় আলোচনায় অংশ নেওয়া এক ইউক্রেনীয়ান। তবে এই ব্যাপারে তিনি বিস্তারিত জানাননি।
এর আগে ২৮ ফেব্রুয়ারি বেলারুশে রাশিয়ার উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে ইউক্রেনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের প্রথম দিনের আলোচনা অনুষ্ঠিত হয়। পরে ১ মার্চ দ্বিতীয় দফায় আলোচনা অনুষ্ঠিত হয়।
এদিকে শনিবার সকালে ইউক্রেনের কৌশলগত বন্দর শহর মারিওপোলসহ দুটি অবরুদ্ধ শহরের বাসিন্দাদের সরে যেতে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ৫ মার্চ মস্কো সময় সকাল ১০টা থেকে রাশিয়ার পক্ষ থেকে সাময়িক যুদ্ধবিরতি পালন করা হচ্ছে এবং মারিওপোল ও ভলনোভাখা থেকে বেসামরিক নাগরিকদের সরে যেতে মানবিক করিডোর খুলে দেওয়া হয়েছে।
ফলো করুন-
ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন সমকাল ইউটিউব
এদিকে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করলেও রাশিয়া গোলা বর্ষণ থামায়নি বলে অভিযোগ করেছে ইউক্রেন। আর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনীয়ান ‘জাতীয়তাবাদীরা’ বেসামরিক নাগরিকদের শহর ত্যাগে বাধা দিয়েছে। বেসামরিক নাগরিকদের শহর ছেড়ে বের হয়ে যেতে মানবিক করিডোর স্থাপনের পর রাশিয়ান বাহিনী আক্রমণের শিকার হয়েছে।




রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী 