শিরোনাম:
●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
BBC24 News
সোমবার, ৭ মার্চ ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » কিয়েভে সর্বাত্মক হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া: ইউক্রেন
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » কিয়েভে সর্বাত্মক হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া: ইউক্রেন
৭৭৪ বার পঠিত
সোমবার, ৭ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কিয়েভে সর্বাত্মক হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া: ইউক্রেন

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের প্রতিরক্ষা কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, রাজধানী কিয়েভে সর্বাত্মক আক্রমণের জন্য প্রস্তুত হচ্ছে রুশ বাহিনী। চলমান যুদ্ধ পরিস্থিতির সবশেষ তথ্য নিয়ে ইউক্রেনীয় সেনাবাহিনীর জেনারেল স্টাফের দেওয়া বিবৃতিতে এ সতর্কতা দেওয়া হয়েছে।

ইউক্রেনে রুশ বাহিনীর চলমান সামরিক অভিযানের ১২তম দিন আজ সোমবার। ইউক্রেনীয় সেনাবাহিনীর জেনারেল স্টাফের বিবৃতিতে বলা হয়, কিয়েভ শহরে হামলার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম জড়ো করতে শুরু করেছে মস্কো বাহিনী। ট্যাংক ও সাঁজোয়া যান নিয়ে বিভিন্ন পদাতিক সেনাদল কিয়েভের নিকটবর্তী শহর ইরপিনের দিকে অগ্রসর হচ্ছে। সেখান থেকে হামলার ভিত্তি প্রস্তুত করবে তারা।

ওই বিবৃতিতে আরও দাবি করা হয়, রুশ কমান্ডাররা তাঁদের বাহিনীগুলোকে বেলারুশ থেকে নিয়ে আসা জ্বালানি সরবরাহ করছেন। চেরনোবিল বিদ্যুৎকেন্দ্রের ‘বর্জন অঞ্চল’ দিয়ে জ্বালানি পাঠানো হচ্ছে।

ইউক্রেনের কয়েকজন কর্মকর্তার বরাতে বিবিসি বলেছে, পূর্বাঞ্চলীয় শহর খারকিভ, চেরনিহিভ, সুমি ও দক্ষিণাঞ্চলীয় শহর মিকোলায়িভকে ঘেরাও করে রাখার প্রচেষ্টা চালাচ্ছে রুশ সেনাবাহিনী।

এর মধ্যেই ইরপিন শহরে মর্টার শেল হামলায় তিন বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর জানিয়েছে বিবিসি। বোমা হামলা থেকে বাঁচতে ইরপিন শহর ছেড়ে পালাচ্ছেন স্থানীয় লোকজন।

এদিকে অজ্ঞাতনামা একটি সূত্রের বরাত দিয়ে রাশিয়ার সংবাদমাধ্যমগুলো ইউক্রেনের বিরুদ্ধে ‘ডার্টি বম্ব’ বা পারমাণবিক বোমা তৈরির অভিযোগ করেছে। সংবাদে বলা হয়, ইউক্রেন ওই বোমা তৈরির একবারে দ্বারপ্রান্তে ছিল। তবে সূত্রটি ওই দাবির পক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি। পশ্চিমারা ইউক্রেনের বিরুদ্ধে তোলা অভিযোগকে রাশিয়ার ‘মিথ্যা অজুহাত’ বলে উড়িয়ে দিয়েছে। গতকাল রোববার একটি সংস্থার প্রতিনিধির বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস, আরআইএ, ইন্টারফ্যাক্সের খবরে বলা হয়, পরিত্যক্ত চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পারমাণবিক অস্ত্র ‘ডার্টি বম্ব’ তৈরি করছিল ইউক্রেন। ওই বোমা তৈরির প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছিল দেশটি।



এ পাতার আরও খবর

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আর্কাইভ

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা