শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
সোমবার, ৭ মার্চ ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » সিরিয়ার ভাড়াটে যোদ্ধাদের ‘নিয়োগ’ দিচ্ছে রাশিয়া
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » সিরিয়ার ভাড়াটে যোদ্ধাদের ‘নিয়োগ’ দিচ্ছে রাশিয়া
৬৭৭ বার পঠিত
সোমবার, ৭ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিরিয়ার ভাড়াটে যোদ্ধাদের ‘নিয়োগ’ দিচ্ছে রাশিয়া

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনে যুদ্ধের জন্য সিরিয়ার ভাড়াটে যোদ্ধাদের রাশিয়া নিয়োগ দিচ্ছে বলে খবর বেরিয়েছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকার প্রতিবেদনের বরাত দিয়ে আজ সোমবার বিবিসি অনলাইনের লাইভে এ তথ্য জানানো হয়।

খবরে বলা হয়, মার্কিন কর্মকর্তারা দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, নগরযুদ্ধে দক্ষ সিরীয়দের নিয়োগ করছে রাশিয়া। উদ্দেশ্য, ইউক্রেন যুদ্ধে সিরিয়ার এই ভাড়াটে যোদ্ধাদের কাজে লাগানো।

ইউক্রেনে রুশ হামলা আজ ১২তম দিনে গড়িয়েছে। দেশটির রাজধানী কিয়েভে সর্বাত্মক হামলা চালানোর জন্য রুশ বাহিনী প্রস্তুতি নিচ্ছে বলে সতর্ক করেছেন ইউক্রেনের প্রতিরক্ষা কর্মকর্তারা।অন্যদিকে, যুক্তরাজ্যের প্রতিরক্ষা কর্মকর্তাদের ভাষ্য, গত ৪৮ ঘণ্টায় ইউক্রেনে রুশ বাহিনী খুব একটা সুবিধা করতে পারেনি। তারা পরিকল্পনামাফিক ইউক্রেনে তাদের উদ্দেশ্য অর্জন করতে পারছে না।

এমন প্রেক্ষাপটে ইউক্রেন যুদ্ধের জন্য সিরিয়ার ভাড়াটে সেনাদের রাশিয়া নিয়োগ দিচ্ছে বলে খবর এল।

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহরগুলো দখল করার জন্য সড়কে সড়কে তুমুল লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে মস্কো।

তবে ঠিক কতজন সিরীয় ভাড়াটে যোদ্ধা রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে যোগ দিতে সম্মত হয়েছেন, সে সম্পর্কে কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা।

তবে মার্কিন গোয়েন্দা কর্মকর্তা বলছেন, সিরীয় ভাড়াটে যোদ্ধাদের কেউ কেউ ইতিমধ্যে রাশিয়ায় গেছেন। তাঁদের ইউক্রেনে মোতায়েনের প্রস্তুতি চলছে।

সিরিয়ার একটি প্রকাশনার তথ্য অনুসারে, সিরীয় স্বেচ্ছাসেবকদের কাজের প্রস্তাব দিয়েছে রাশিয়া। মস্কোর পক্ষ থেকে এই স্বেচ্ছাসেবকদের ২০০ থেকে ৩০০ মার্কিন ডলার সমমূল্যের বেতনের প্রস্তাব দেওয়া হয়েছে। তাঁদের ইউক্রেনে যেতে হবে। সেখানে গিয়ে তাঁরা ছয় মাসের জন্য প্রহরী (গার্ড) হিসেবে কাজ করবেন।

খবরে বলা হয়, মস্কোর কর্মকর্তাদের বিশ্বাস, সিরিয়ায় এক দশকের বেশি সময় ধরে গৃহযুদ্ধ চলছে। দীর্ঘ এ সংঘাতে নগরযুদ্ধে অভিজ্ঞ সিরীয় যোদ্ধাদের যদি ইউক্রেন যুদ্ধে মোতায়েন করা হয়, তাহলে তাঁরা রাজধানী কিয়েভসহ দেশটির গুরুত্বপূর্ণ শহর দখলের যুদ্ধে রাশিয়ার পক্ষে জোরাল ভূমিকা রাখতে পারবেন।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না