বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রাশিয়ার ৬ হাজার সেনা নিহতের দাবি যুক্তরাষ্ট্রের
রাশিয়ার ৬ হাজার সেনা নিহতের দাবি যুক্তরাষ্ট্রের
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেন যুদ্ধের প্রথম দুই সপ্তাহে রাশিয়ার আনুমানিক পাঁচ থেকে ছয় হাজার সেনা নিহত হয়েছেন বলে ধারণা করছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। খবর বিবিসির।
সিবিএস নিউজকে মার্কিন কর্মকর্তারা বলেন, ইউক্রেনে যত রুশ সেনা নিহত হয়েছেন, আহত তারও তিন গুণ।
মার্কিন কর্মকর্তারা আরও বলেন, তাঁদের ধারণা, রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর ১৫ থেকে ১৮ হাজার রুশ সেনা আহত হয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা রুশ সেনাদের মৃত্যুর এই হারকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে তুলনা করেন।
তবে সম্প্রতি ইউক্রেনের সামরিক বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের সঙ্গে লড়াইয়ে এখন পর্যন্ত রাশিয়ার ১২ হাজার সেনা নিহত হয়েছেন।
এদিকে ইউক্রেনে অভিযান শুরুর পর গত সপ্তাহে রাশিয়া প্রথমবার জানায়, ইউক্রেনে তাদের ৪৯৮ জন সেনা নিহত হয়েছেন। তবে আহত সেনার সংখ্যা জানায়নি।
বিবিসি বলছে, যুদ্ধ নিয়ে বিভিন্ন পক্ষ নিজেদের মতো করে প্রচারণা চালানোয় ও সঠিক তথ্যের অভাবে হতাহত কত, তা নিশ্চিত করে বলা কঠিন।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 