বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে সুপ্রিম কোর্টে বিচারপতি হচ্ছেন প্রথম কোন কৃষ্ণাঙ্গ নারী
যুক্তরাষ্ট্রে সুপ্রিম কোর্টে বিচারপতি হচ্ছেন প্রথম কোন কৃষ্ণাঙ্গ নারী
বিবিসি২৪নিউজ,মোঃ সুমন মিয়া, নিউইয়র্ক সিটি থেকেঃ যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে একজন আফ্রিকান-আমেরিকান নারী মনোনয়ন পেয়েছেন। প্রেসিডেন্ট জো বাইডেন শীঘ্রই সুপ্রিম কোর্টের বিচারপতির এই কৃষ্ণাঙ্গ নারীকে মনোনীত করার মাধ্যমে আফ্রিকান-আমেরিকানদের প্রতি দেওয়া অঙ্গীকার পূর্ণ করবেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ। যুক্তরাষ্ট্রের ২৩৩ বছরের ইতিহাসে প্রথম কোনো কৃষ্ণাঙ্গ নারী দেশটির সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে মনোনীত হলেন। গত ফেব্রুয়ারি মাসে প্রেসিডেন্ট জো বাইডেন কেতানজি ব্রাউন জ্যাকসন কে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে মনোনীত করেন। প্রেসিডেন্ট কেতানজি ব্রাউন জ্যাকসনকে দেশের অন্যতম উজ্জ্বল আইন ব্যক্তিত্ব বলে আখ্যায়িত করেছেন। বাইডেন কেতানজি জ্যাকসনকে স্বাধীন মনন, আপসহীন সততা ও শক্তিশালী নৈতিকতাসম্পন্ন ব্যক্তিত্ব বলে আখ্যায়িত করেছেন। কেতানজি ব্রাউন মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতি স্টিফেন ব্রেয়ারের স্থলাভিষিক্ত হবেন। আগামী জুনে স্টিফেন ব্রেয়ার অবসর নিবেন। সুপ্রিম কোর্ট দেশটির সমাজে একটি মূল ভূমিকা পালন করে। সুপ্রিম কোর্ট প্রায়ই অত্যন্ত বিতর্কিত আইন, রাজ্য ও ফেডারেল সরকারের মধ্যে বিরোধ নিষ্পত্তিসহ মৃত্যুদন্ত স্থগিত করার মতো সিদ্ধান্ত দিয়ে থাকে।দেশটির আইন অনুসারে সুপ্রিম কোর্টের বিচারক মনোনয়নের জন্য রাষ্ট্রপতিকে প্রথমে তার প্রার্থীকে বেছে নেন। পরে সেই ব্যক্তিকে নিয়োগ দেওয়া হবে কি না তা নির্ধারণের জন্য সিনেটে ভোটিং অনুষ্ঠিত হয়। সংখ্যাগরিষ্ঠ ভোটেই রাষ্ট্রপতি সেই বিচারক মনোনীত করেন। ৫১ বছরের কেতানজিন জ্যাকসন বর্তমানে ওয়াশিংটন ডিসির প্রভাবশালী আদালতের আপিল বিভাগে কাজ করছেন। প্রেম কোর্টের বর্তমান তিন বিচারপতি আগে সেই আদালত দায়ত্ব পালন করেছেন।




ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ 