শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
রবিবার, ১৩ মার্চ ২০২২
প্রথম পাতা » আইন-আদালত | আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » সন্ত্রাসবাদের অভিযোগে সৌদি আরবে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর
প্রথম পাতা » আইন-আদালত | আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » সন্ত্রাসবাদের অভিযোগে সৌদি আরবে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর
৮৬৮ বার পঠিত
রবিবার, ১৩ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সন্ত্রাসবাদের অভিযোগে সৌদি আরবে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর

---বিবিসি২৪নিউজ, রুহুল আমিন সৌদি আরব থেকেঃ সন্ত্রাসবাদে জড়ানোসহ বিভিন্ন অভিযোগে এক দিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করার কথা জানিয়েছে সৌদি আরব।

বিবিসি জানিয়েছে, এই সংখ্যা সৌদি আরবে গত এক বছরে মৃত্যুদণ্ড কার্যকরের মোট সংখ্যারও বেশি।

দেশটির রাষ্টায়ত্ত বার্তা সংস্থা এসপিএ বলছে, শনিবার যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তাদের মধ্যে ইয়েমেনের সাতজন এবং সিরিয়ার একজন নাগরিক রয়েছেন।

গুরুত্বপূর্ণ অর্থনৈতিক স্থাপনা ও নিরাপত্তাবাহিনীর ওপর হামলা, হত্যা, অপহরণ, ধর্ষণ, অস্ত্র চোরাচালান এবং সন্ত্রাসবাদের মত ‘ঘৃণ্য অপরাধে’ দোষী সাব্যস্ত করে তাদের এই শাস্তি দেওয়া হয়েছে।

তাদের মধ্যে কয়েকজন ইসলামিক স্টেট, আল কায়েদা এবং ইয়েমেনের হুতি সদস্যও রয়েছে বলে সৌদি আরবের ভাষ্য।

এসপিএ জানিয়েছে, মোট ১৩ জন বিচারক ওই ৮১ জনের বিচার করেছেন। আসামিদের সবাই তিন ধাপের বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছে।

অবশ্য সৌদি আরবে অনেক সময়ই সুবিচার মেলে না বলে অভিযোগ রয়েছে মানবাধিকার সংগঠনগুলোর, যা অস্বীকার করে আসছে দেশটির সরকার।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পরিসংখ্যান বলছে, মৃত্যুদণ্ড কার্যকর করার সংখ্যার দিক দিয়ে সৌদি আরবের অবস্থান বিশ্বে পঞ্চম। বাকি চার দেশ হল চীন, ইরান, মিশর ও ইরাক।

গত বছর সব মিলিয়ে ৬৯ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করার কথা জানিয়েছিল সৌদি আরব। তার আগের বছর ২৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।

১৯৮০ সালে মক্কা দখলের চেষ্টার অভিযোগে এক দিনেই ৬৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। আর ২০১৬ সালে এক দিনে ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল, যাদের মধ্যে একজন শিয়া মুসলিম নেতাও ছিলেন।



আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না