শিরোনাম:
●   জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প ●   নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি ●   বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী ●   বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী? ●   বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার ●   জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান ●   নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত ●   চীন-যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিগুলো চলমান প্রক্রিয়া : নিরাপত্তা উপদেষ্টা ●   নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি ●   নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
ঢাকা, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

BBC24 News
রবিবার, ১৩ মার্চ ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » সর্বাত্মক হামলা’বাড়িয়েছে রাশিয়া, ইউক্রেইনে অস্ত্র পাঠাচ্ছে ন্যাটো ও মার্কিন
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » সর্বাত্মক হামলা’বাড়িয়েছে রাশিয়া, ইউক্রেইনে অস্ত্র পাঠাচ্ছে ন্যাটো ও মার্কিন
৬৭০ বার পঠিত
রবিবার, ১৩ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সর্বাত্মক হামলা’বাড়িয়েছে রাশিয়া, ইউক্রেইনে অস্ত্র পাঠাচ্ছে ন্যাটো ও মার্কিন

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ সর্বাত্মক হামলা’ তৃতীয় সপ্তাহে গড়ানোর পর ইউক্রেইনের বিভিন্ন শহরে রুশ বাহিনীর গোলাবর্ষণের মাত্রা আরও তীব্রতর হতে দেখা যাচ্ছে।

শনিবার একাধিক শহরে রুশ বাহিনী তাদের ধ্বংস অভিযান জোরদার করেছে।

একইদিন মস্কোর হুঁশিয়ারি উপেক্ষা করে যুক্তরাষ্ট্রও ইউক্রেইনকে সহায়তায় দেশটিতে আরও ২০ কোটি ডলারের অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।

শনিবার কিইভের উপকণ্ঠে একাধিক সড়কে যুদ্ধ চলেছে, বিধ্বস্ত এক সেতুর আশপাশে দেখা মিলেছে ক্রন্দনরত অনেক বাসিন্দার, সহিংসতা থেকে বাঁচতে যাদেরকে জরুরি মালপত্র নিয়ে ছাড়তে হচ্ছে রাজধানী।

নিজেদের দখলে নেওয়া একটি শহরের মেয়রকে রুশ বাহিনী আটক করেছে বলে খবর পাওয়া গেছে, যার পাল্টায় শহরটির কয়েকশ বাসিন্দা সড়কে নেমে বিক্ষোভও দেখিয়েছেন।

ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মস্কোর বিরুদ্ধে ইউক্রেইনীয়দের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টায় দেশজুড়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগ এনেছেন।

রুশ হামলা শুরুর পর এখন পর্যন্ত ইউক্রেইনের এক হাজার তিনশর মতো সেনা নিহত হয়েছে বলেও দাবি করেছেন তিনি। এবারই প্রথম ইউক্রেইনের সরকার তাদের নিজেদের নিহত সেনার সংখ্যা প্রকাশ করল।

পশ্চিমারা ইউক্রেইনকে যে অস্ত্রশস্ত্র পাঠাচ্ছে, সেগুলোর বহর রুশ বাহিনীর হামলার ‘বৈধ লক্ষ্যবস্তুতে’ পরিণত হতে পারে রাশিয়া সতর্ক করার কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্র ইউক্রেইনের সেনাবাহিনীকে আরও অস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছে; এসবের মধ্যে যুদ্ধবিমান ও ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্রও আছে বলে জানিয়েছে রয়টার্স।

রুশ অভিযান, সহিংসতা ও বিভিন্ন শহরে টানা গোলাবর্ষণের কারণে এরই মধ্যে ২৫ লাখের বেশি বেসামরিককে ইউক্রেইন ছাড়তে হয়েছে।

গোলাবর্ষণ সত্ত্বেও শহর ছাড়তে না পারা মারিওপোলের বাসিন্দারাই সবচেয়ে বেশি ভুগছেন ও ‘পৃথিবীর সবচেয়ে বাজে মানবিক বিপর্যয়ের’ সাক্ষী হচ্ছেন বলে মন্তব্য করেছেন ইউক্রেইনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা।

শহরটিতে এখন পর্যন্ত অন্তত এক হাজার ৫৮২ বেসামরিকের মৃত্যু হয়েছে দাবি করে তিনি বলেন সেখানকার বাসিন্দারা কোনোরকমে বেঁচে থাকতেও হিমশিম খাচ্ছেন, মৃতদের গণকবরে সমাহিতে বাধ্য হচ্ছেন।

“এক সপ্তাহেরও বেশি হল সেখানে খাবার পানি ও ওষুধ নেই। ১০ দিনও হতে পারে। ওষুধের অভাবে মানুষজনকে মরতে দেখেছি আমরা,” মারিওপোলে কর্মরত ডক্টরস উইদাউট বর্ডারের এক সদস্যকে এক অডিও রেকর্ডে এমনটাই বলতে শোনা গেছে। শনিবার ডক্টরস উইদাউট বর্ডারস ওই অডিও রেকর্ডটি প্রকাশ করে।

এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও জার্মান চ্যান্সেলর ওলাফ শলাৎজ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমর পুতিনের সঙ্গে ফোনে দেড় ঘণ্টা কথা বলেছেন; ‘খোলমেলা’ ও ‘জটিল’ ওই আলোচনায় শলাৎজ ও ম্যাক্রোঁ পুতিনকে তাৎক্ষণিক যুদ্ধবিরতির ঘোষণা দিতে অনুরোধ করেছেন বলে জানিয়েছে ফরাসী সরকার।

যদিও পুতিন যুদ্ধ বন্ধে কোনো আগ্রহ দেখাননি, তিনি সংঘাতের দায়ও ইউক্রেইনের ওপরই চাপিয়েছেন, বলেছে ফ্রান্স।পুতিনের কথাবার্তায় তিনি যে ‘লক্ষ্য অর্জনে দৃঢ়প্রতিজ্ঞ’ তাও ফুটে উঠেছে, মন্তব্য করেছে তারা।

ক্রেমলিনও ওই ফোনালাপের কথা নিশ্চিত করেছে।

বিশ্লেষকদের অনেকে নরওয়েতে কয়েকদিন পর থেকে শুরু হতে যাওয়া নেটো বাহিনীর মহড়াকে কেন্দ্র করে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে বলেও আশঙ্কা করছেন।

রাশিয়া সীমান্তের খুব কাছে হতে যাওয়া ওই মহড়ায় ইউরোপ ও উত্তর আমেরিকার ২৫ দেশের ৩০ হাজারের মতো সৈন্যের অংশ নেওয়ার কথা।

তবে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোটটি বলেছে, নরওয়েতে প্রতি ২ বছর পর পরই নেটোর মহড়া হয়; এবারের মহড়ার তারিখ নির্ধারিত হয়েছে আরও ৮ মাস আগে এবং এর সঙ্গে ইউক্রেইনে রুশ হামলার কোনো সম্পর্ক নেই।



এ পাতার আরও খবর

জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
আর্থিক সংকটের মুখে জাতিসংঘ আর্থিক সংকটের মুখে জাতিসংঘ
সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার
ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’ ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’
নজরদারি ও নিরাপত্তা প্রয়োজন : গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী নজরদারি ও নিরাপত্তা প্রয়োজন : গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী
বাংলাদেশ- চীন ড্রোন চুক্তি বাংলাদেশ- চীন ড্রোন চুক্তি
ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা, প্রস্তুত ইসরায়েলও ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা, প্রস্তুত ইসরায়েলও
২০৫০ সালের মধ্যে বিশ্বের চরম উষ্ণতা শিকার হবে বাংলাদেশ: অক্সফোর্ডের গবেষণা ২০৫০ সালের মধ্যে বিশ্বের চরম উষ্ণতা শিকার হবে বাংলাদেশ: অক্সফোর্ডের গবেষণা

আর্কাইভ

বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী?
বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
সচিবালয়ে নির্বাচিত সরকারের অপেক্ষায় প্রশাসন
বাংলাদেশে জানুয়ারিতে মব-গণপিটুনিতে নিহত বেড়েছে দ্বিগুণ: এমএসএফ
সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার
ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’