রবিবার, ২০ মার্চ ২০২২
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » যুক্তরাষ্ট্র- বাংলাদেশ একসাথে কাজ করতে চাই: নুল্যান্ড
যুক্তরাষ্ট্র- বাংলাদেশ একসাথে কাজ করতে চাই: নুল্যান্ড
বিবিসি২৪নিউজ,কুটনৈতিক প্রতিবেদক ঢাকাঃ ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রেক্ষাপটে বৈশ্বিক নিরাপত্তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে নিয়ে ‘একযোগে’ কাজ করতে চায় বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড।
সংলাপের শুরুতে ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে যখন রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে, যখন আন্তর্জাতিক আইন ও মানবাধিকার হুমকিতে পড়েছে, তখন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় এক সঙ্গে করবে। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়াতে ঢাকাকে আরও কাজ করতে হবে।
করোনা মোকাবিলা ও টিকাদান কর্মসূচিতে বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন তিনি।এর আগে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অষ্টম অংশীদারি সংলাপ রোববার (২০ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বেলা সাড়ে ১১টায় শুরু হয়। এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, যুক্তরাষ্ট্রের পক্ষে দেশটির আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড।




বাংলাদেশ-ভারত সম্পর্ক কি নতুন পথে?
উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
আজ থেকে দেশে আবার গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে : প্রধানমন্ত্রী
স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
মন্ত্রী-এমপিদের মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বাংলাদেশে নারীর নিরাপত্তা নিশ্চিত না হলে উন্নয়নের সুফল মিলবে না: রাষ্ট্রপতি
ইরান যুদ্ধ ঘিরে সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক
জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন কূটনীতিকদের সঙ্গে ইফতারে প্রধানমন্ত্রীর আহ্বান
দেশব্যাপী ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর 