বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
প্রথম পাতা » অর্থনীতি | আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » কলকাতা বন্দরে ডুবে গেল বাংলাদেশী জাহাজ এমভি মেরিন ট্রাস্ট-১
কলকাতা বন্দরে ডুবে গেল বাংলাদেশী জাহাজ এমভি মেরিন ট্রাস্ট-১
বিবিসি২৪নিউজ, বিধান চন্দ্র মন্ডল, কলকাতা থেকেঃ ভারতের কলকাতা বন্দরের জেটিতে কন্টেইনারবাহী বাংলাদেশের পতাকাবাহী একটি জাহাজ কাত হয়ে ডুবে গেছে।এমভি মেরিন ট্রাস্ট-১ জাহাজটি বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শ্যামা প্রসাদ মুখার্জী বন্দরের একটি জেটিতে (সাবেক কলকাতা বন্দর) কন্টেইনার বোঝাই করার সময় কাত হয়ে যায়।
বাংলাদেশি এজেন্ট ম্যাঙ্গোলাইন শিপিং লিমিটেডের ম্যানেজার হাবীবুর রহমান গণমাধ্যমকে বলেন, কন্টেইনার নিয়ে শুক্রবার চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল জাহাজটির।কন্টেইনার লোড করার সময় জাহাজ কাত হয়ে ডুবে যায়। জাহাজটি উদ্ধারে স্থানীয়ভাবে উদ্যোগ নেওয়া হয়েছে।জাহাজে থাকা নাবিকরা সবাই নিরাপদে আছেন।
মেরিন ট্রাস্ট লিমিটেডের মালিকানাধীন এমভি মেরিন ট্রাস্ট-১ কোস্টাল এগ্রিমেন্টের আওতায় ভারত ও বালাদেশের মধ্যে পণ্য পরিবহণ করে থাকে। গতকাল (বুধবার) বিকালে জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে কলকাতা বন্দরে পৌঁছায়।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই তাদের খবরে জানিয়েছে, বন্দরের নেতাজি সুভাষ ডকে ১৬৫টি কন্টেইনার তোলার পরই জাহাজটি কাত হয়ে একপাশ ডুবে যায়। সেখান থেকে বেশ কয়েকটি কন্টেইনার তখন নদীতে পড়ে ভাসতে থাকে। এ ছাড়া বেশ কয়েকটি কন্টেইনার ডুবে যায়।
৮৩ মিটার দৈর্ঘ্যের জাহাজটি বিশ ফুট দৈর্ঘ্যের ২৪৪টি কন্টেইনার বহন করতে সক্ষম।




বাংলাদেশের মাথাপিছু আয়, ভারতকে ছাড়িয়েছে
বিশ্ববাজারে রেকর্ড, সর্বোচ্চ জ্বালানি তেলের দাম
সাইবার হামলার শঙ্কা, বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
সরকারের মাথাপিছু ঋণ দেড় লাখ টাকা
বাংলাদেশের এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য:বিশ্বব্যাংক-আইএমএফ
সবুজ সংকেত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো
বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ১০৬ ডলারে পৌঁছেছে
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী 