শিরোনাম:
●   ইরানের সঙ্গে ৬ শর্তে আলোচনা বসতে রাজি যুক্তরাষ্ট্র ●   যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ●   ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ●   তেহরানের পাশে ‘একনিষ্ঠ বন্ধু মস্কো: পুতিন ●   ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত ●   লারিজানির খুনিদের চরম মূল্য দিতে হবে: ইরানের সর্বোচ্চ নেতা ●   ইরানকে নেতৃত্বশূন্য করতে চাই: যুক্তরাষ্ট্র ●   বাংলাদেশ-ভারত সম্পর্ক কি নতুন পথে? ●   উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি ●   ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ নয়’: ট্রাম্পকে ইউরোপীয় নেতারা
ঢাকা, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

BBC24 News
সোমবার, ২৮ মার্চ ২০২২
প্রথম পাতা » প্রিয়দেশ | রাজনীতি | শিরোনাম | সাবলিড » দেশে খাদ্যপণ্যের দাম অনেক কমেছে, সংসদে তথ্যমন্ত্রী
প্রথম পাতা » প্রিয়দেশ | রাজনীতি | শিরোনাম | সাবলিড » দেশে খাদ্যপণ্যের দাম অনেক কমেছে, সংসদে তথ্যমন্ত্রী
৫৯৫ বার পঠিত
সোমবার, ২৮ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশে খাদ্যপণ্যের দাম অনেক কমেছে, সংসদে তথ্যমন্ত্রী

---বিবিসি২৪নিউজ,সংসদ প্রতিবেদক ঢাকাঃ তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ - দ্রব্যমূল্য নিয়ে বিরোধী দলীয় সংসদ সদস্যদের সমালোচনার জবাব দিয়ে বলেছেন, বাজারে অনেক পণ্যের দাম কমে গেছে, সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১০ টাকা কমেছে, পেঁয়াজের দাম ৩০ টাকা, যে পেঁয়াজের দাম বেড়ে গিয়েছিল। প্রধানমন্ত্রীর নির্দেশনায় ১ কোটি পরিবারকে বিশেষ কার্ড দেওয়ার ফলে খাদ্যপণ্যের দাম অনেক কমেছে।স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সোমবার জাতীয় সংসদের ১৭তম অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধী দলের সদস্যদের বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর উদ্দেশে বলেন, আপনি আসলে বাজারে যান না, আমি বাজারে যাই। বাজারে অনেক পণ্যের দাম কমে গেছে। আপনি বাজারে না গিয়ে অসত্য তথ্য দিয়েছেন।
তিনি বলেন, আজকে করোনার কারণে এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সমস্ত পৃথিবীতে খাদ্যপণ্য, ভোগ্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। ইউরোপে গত কয়েক দশকের মধ্যে ভোগ্যপণ্যের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। রুটির দাম ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশেও কিছু খাদ্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। সেই বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ১ কোটি পরিবারকে বিশেষ কার্ড দেওয়া হয়েছে। সেই কার্ডের ভিত্তিতে ৫ কোটি মানুষকে স্বল্পমূল্যে পণ্য বিক্রি করা হচ্ছে। এতে খাদ্যপণ্যের দাম অনেক কমেছে।

তথ্যমন্ত্রী আরও বলেন, বিএনপির সংসদ সদস্য মদ্যপান নিয়ে বলেছেন। বঙ্গবন্ধু মদ্যপান বন্ধ করেছেন। হাউজি জুয়া, মধ্যপান বন্ধ করেছিলেন। আপনার নেতা জিয়াউর রহমান মদের লাইসেন্স দিয়েছিলেন, হাউজির লাইসেন্স দিয়েছিলেন, প্রিন্সের জরিনা লাকি খানের নাচ এই বাংলাদেশে কে চালু করেছিল? এই বাংলাদেশে জিয়াউর রহমান চালু করেছিল। সুতরাং এই নিয়ে কথা বলার অধিকার আপনাদের নাই। হিজবুল বাহারে মেধাবী ছাত্রদের নিয়ে তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন, সন্ত্রাসী বানিয়েছিলেন, দুর্নীতির কথা বলেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনসুরণ করছেন বিধায় দুর্নীতি সূচকে বাংলাদেশ ক্রমাগত উন্নতি করছে অর্থাৎ দুর্নীতি কমছে। আর আপনারা পর পর ৫ বার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিলেন। আফ্রিকার দেশের সাথে যৌথ চ্যাম্পিয়ন বানিয়েছিলেন, সুতরাং আপনাদের মুখে দুর্নীতির কথা মানায় না।

বিএনপির সংসদ সদস্যদের উদ্দেশে তথ্যমন্ত্রী আরও বলেন, আইনের শাসনের কথা আপনারা বলতে পারেন না। শত শত নারীকে হত্যাকে করেছিলেন। যারা রাজনীতির জন্য মানুষ পুড়িয়ে হত্যা করে, জীবন্ত মানুষ পুড়িয়ে হত্যা করে, ঘুমন্ত মানুষের ওপর পেট্রোল বোমা নিক্ষেপ করে হত্যা করে, তারা আইনের শাসনের কথা বলার অধিকার রাখে না।



এ পাতার আরও খবর

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত
ইরানকে নেতৃত্বশূন্য করতে চাই: যুক্তরাষ্ট্র ইরানকে নেতৃত্বশূন্য করতে চাই: যুক্তরাষ্ট্র
বাংলাদেশ-ভারত সম্পর্ক কি নতুন পথে? বাংলাদেশ-ভারত সম্পর্ক কি নতুন পথে?
উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি
ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ নয়’: ট্রাম্পকে ইউরোপীয় নেতারা ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ নয়’: ট্রাম্পকে ইউরোপীয় নেতারা
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ট্রাম্পের ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ট্রাম্পের
ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ
ইরানকে গোপনে সাহায্য করছে চীন ও রাশিয়া ইরানকে গোপনে সাহায্য করছে চীন ও রাশিয়া

আর্কাইভ

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত
ইরানকে নেতৃত্বশূন্য করতে চাই: যুক্তরাষ্ট্র
বাংলাদেশ-ভারত সম্পর্ক কি নতুন পথে?
উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি
ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ নয়’: ট্রাম্পকে ইউরোপীয় নেতারা
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ট্রাম্পের
ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ
ইরানকে গোপনে সাহায্য করছে চীন ও রাশিয়া