শুক্রবার, ১ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » শ্রীলঙ্কার প্রেসিডেন্ট প্রাসাদে বিক্ষোভকারীদের হামলা, কলম্বোতে কারফিউ
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট প্রাসাদে বিক্ষোভকারীদের হামলা, কলম্বোতে কারফিউ
বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের প্রাসাদে বিক্ষোভকারীরা হামলা চালানোর চেষ্টা করলে সংঘর্ষের ঘটনা ঘটে। এর পর দেশটির রাজধানীতে কারফিউ জারি করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে এ ঘোষণা দেওয়া হয়।খবরে বলা হয়, অর্থনৈতিক তীব্র সংকটের মধ্যে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এসব বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট প্রাসাদে হামলার চেষ্টা করছিলেন। এর পর পুলিশ কারফিউ জারি করে।
এক বিবৃতিতে শ্রীলঙ্কার ইনস্পেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) সিডি বিক্রমরত্নে বলেন, কলম্বোর অধিকাংশ জেলায় এ কারফিউ ‘পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত’ জারি থাকবে।
এ সময় বিক্ষোভকারীরা ‘দূর হও গোতা’ এবং ‘গোতা একজন স্বৈরাচারী’ বলে স্লোগান দিতে থাকেন।বিক্ষোভের সময় প্রেসিডেন্ট বাসভবনে ছিলেন কিনা তা জানা যায়নি।
শ্রীলঙ্কায় ব্যাপক বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। এর মধ্যে বিদ্যুৎ সাশ্রয়ে সব সড়কবাতি নিভিয়ে দিচ্ছে শ্রীলঙ্কা।
এ ছাড়া দেশটির বিদ্যুৎ খাতে একচেটিয়া আধিপত্য থাকা রাষ্ট্রায়ত্ত সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, বৃহস্পতিবার থেকে দিনে ১৩ ঘণ্টা দেশজুড়ে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন থাকবে।




শরণার্থীদের বাজেট ৮১০ মিলিয়ন ডলার বাতিল করতে চায় ট্রাম্প প্রশাসন
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ১০৬ ডলারে পৌঁছেছে
রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ 