শুক্রবার, ১ এপ্রিল ২০২২
প্রথম পাতা » অর্থনীতি | প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » বাংলাদেশের ৯০ ভাগ মানুষ দিন আনে দিন খায় : পরিকল্পনামন্ত্রী
বাংলাদেশের ৯০ ভাগ মানুষ দিন আনে দিন খায় : পরিকল্পনামন্ত্রী
বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকাঃ পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, বাংলাদেশের ৮০ ভাগ মানুষের ঘরে দুই-তিনদিনের বেশি আহার নেই। এ অবস্থায় আমরা বসবাস করছি। দেশের ৯০ ভাগ মানুষ দিন আনে দিন খায়। এটাই আমাদের ধারণা বলে মন্তব্য করেছেন ।আজ শুক্রবার ধানমন্ডিতে বেসরকারি সংগঠন ব্রতীর ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক তিনি এই মন্তব্য করেন। এ সময় ব্রতীর ২০ বছরের অর্জন ও প্রান্তজনের জীবনমান পরিবর্তনের কাহিনি তুলে ধরা হয়। অনুষ্ঠানটি নূরজাহান মুরশিদের স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়।
অনুষষ্ঠানে পরিকল্পনামন্ত্রী বলেন, আমাদের ঘরে যেন ৪০০ থেকে ৫০০ দিনের খাবার থাকে সেই দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের এখনো দীর্ঘপথ যাওয়ার আছে। আমরা পায়ে পায়ে এগিয়ে যাচ্ছি। দেশের জনগণের কল্যাণ এখনো নিশ্চিত করা যায়নি। বর্তমান সরকারও তা পারেনি, তবে সরকার চেষ্টা করছে। দেশের বহু মানুষ এখনো দিন আনে, দিন খায়।উন্নয়নের সঙ্গে বৈষম্য বাড়ছে দাবি করে শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, দেশ যতো এগিয়ে যাচ্ছে পাল্লা দিয়ে বৈষম্য বাড়ছে। উন্নয়নের অন্তরালে রয়েছে আর্তনাদ, বেদনা। এই উন্নতিতে বৈষম্য বাড়ছে। এই করোনা মহামারিতেও ধনীরা আরো ধনী হয়েছে। সুযোগবঞ্চিত ব্যক্তিদের উন্নতি হচ্ছে না।তিনি আরো বলেন, তরুণেরা বিপদের মধ্যে আছে। তাদের দেখলে মনে হয়, দেশ জয়ের পরে পরাজিত হয়ে গেছে। যে জয় ১৯৭১ সালে এসেছিল, তা ক্রমাগত জীবন থেকে দূরে সরে গেছে।
অনুষ্ঠানে মূল উপস্থাপনা তুলে ধরেন ব্রতীর প্রধান নির্বাহী শারমীন মুরশিদ। এ সময় আরো বক্তব্য দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, সিপিডির ফেলো রওনক জাহান, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম প্রমুখ।




বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি
ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে
বিশ্ববাজারে তেলের দাম কত কমল
জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে হামলার ‘লক্ষ্যবস্তু বানানোর’ সতর্কতা ইরানের
সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল
ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ
জেট ফুয়েলের দাম বাড়লো ৮০ শতাংশ
নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান
বাণিজ্যচুক্তি নিয়ে ‘চালবাজি’ করা দেশগুলোর বিরুদ্ধে চড়া শুল্কের হুমকি ট্রাম্পের 