শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

BBC24 News
রবিবার, ৩ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » কিয়েভের বুঝায় শহরের রাস্তা লাশের পাহাড়
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » কিয়েভের বুঝায় শহরের রাস্তা লাশের পাহাড়
৫৮৩ বার পঠিত
রবিবার, ৩ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কিয়েভের বুঝায় শহরের রাস্তা লাশের পাহাড়

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার বাহিনীর কাছ থেকে রাজধানী কিয়েভের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করার পর আশপাশের শত শত মরদেহ একটি গণকবরে দাফন করা হয়েছে। কিয়েভের বাইরে কমিউটার শহর বুচায় এ গণকবর দেওয়া হয়।

শনিবার বুচা শহরের মেয়র আনাতোলি ফেডোরুক ফোনে বার্তা সংস্থা এএফপিকে বলেন, বুচায় আমরা ইতোমধ্যেই ২৮০ জনকে গণকবরে দাফন করেছি।

তিনি বলেন, ব্যাপকভাবে ধ্বংস হওয়া শহরটির রাস্তাগুলো লাশে ছেয়ে গেছে। এসব লোকদের মাথার পেছনে গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন ফেডোরুক।

মৃতদের মধ্যে নারী-পুরুষ উভয়ই রয়েছেন। এছাড়া মৃতদের মধ্যে ১৪ বছরের একটি ছেলেকেও দেখতে পেয়েছেন বলে বর্ণনা করেছেন বুচার মেয়র।

এছাড়া মেয়র ফেডোরুক আলজাজিরাকে নিশ্চিত করেন, তিনি বুচার রাস্তায় অন্তত ২২টি মরদেহ নিজ চোখে দেখেছেন। এসব মরদেহ এখনও উদ্ধার করা সম্ভব হয়নিও বলেও জানান তিনি।

পশ্চিম ইউক্রেনের লাভিভ থেকে আলজাজিরার রব ম্যাকব্রাইড বলছেন, ফেডোরুক দাবি করছেন, রাশিয়ার সৈন্যরা ইচ্ছাকৃতভাবে বেসামরিকদের লক্ষ্যবস্তু করেছেন। মূলত তিনি বলতে চেয়েছেন, তার শহরে বেসামরিকদের ওপর একটি গণহত্যা চালানো হয়েছে।

বুচা শহরটি গত কয়েক সপ্তাহে ভয়ঙ্কর লড়াই দেখেছে এবং এই সপ্তাহে এটি পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত প্রায় এক মাস রাশিয়ার দখলে ছিল।

ম্যাকব্রাইড বলছেন, শহরটির মেয়রের মতে, ইউক্রেনীয় অধ্যুষিত অঞ্চলে যখনই কেউ পালানোর চেষ্টা করেছেন, তখনই তাদের গুলি করে হত্যা করা হয়েছে।

---এছাড়া রুশ বাহিনী ইউক্রেনের অন্যান্য শহরেও বেসামরিক নাগরিকদের হত্যা করেছে বলে অভিযোগ করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়টি বলছে, ইউক্রেন এগিয়ে যাচ্ছে এবং রুশ সৈন্য প্রত্যাহার করা হচ্ছে। অঞ্চল ফিরিয়ে নেওয়া হচ্ছে। তখন হয়ত বুচার চেয়ে আরও ভয়ঙ্কর পরিস্থিতি অবিষ্কার হতে পারে অন্য কোনো শহরে। এসব এখন উন্মোচিত হওয়ার অপেক্ষা।

এদিকে রাজধানী কিয়েভের আশপাশের এলাকাগুলো রুশ সেনাদের কাছ থেকে পুনরায় নিজেদের দখলে নেওয়ার দাবি করেছে ইউক্রেন। রাশিয়ার হামলা শুরুর পর শনিবার এই প্রথম কিয়েভ ও এর পার্শ্ববর্তী অঞ্চল পুরো নিয়ন্ত্রণে নেওয়ার দাবি উঠল।

মূলত রুশ বাহিনী ইউক্রেনের পূর্ব দিকে যুদ্ধের জন্য পুনরায় সংগঠিত হচ্ছে। তবে কিয়েভের আশাপাশের এলাকায় ইউক্রেনের উত্তরাঞ্চলে ধ্বংস হওয়া রাশিয়ার ট্যাংক পড়ে থাকতে দেখা গেছে।

ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা ওকেকসি আরেস্তোভিচ বলেন, চলতি সপ্তাহে ওই এলাকা থেকে রুশ বাহিনী প্রত্যাহার করার পর থেকে ৩০টিরও বেশি শহর ও গ্রাম পুনরুদ্ধার করেছেন তাদের সেনারা।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না