ব্রাহ্মণবাড়িয়ায় ফার্নিচার ব্যবসায়ীকে গুলি করে হত্যা
বিবিসি২৪নিউজ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আতিকুর রহমান সুমন (২৮) নামে এক ফার্নিচার ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (০৪ এপ্রিল) ভোরে উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত সুমন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলিপুর গ্রামের মৃত আবু মিয়ার ছেলে।
নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম জানান, গ্রামের বাজারে সুমনের ফার্নিচারের দোকান আছে।
ওই গ্রামের একটি বাড়িতে কয়েক বছর ধরে ভাড়া থাকতেন তিনি। সোমবার ভোরে সেহরি খেয়ে ঘর থেকে বের হওয়ার সময় পেছন থেকে কেউ তাকে গুলি করে পালিয়ে যান।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।





বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল
বাংলাদেশে ১৪ ভারতীয়কে ঠেলে পাঠাল বিএসএফ
শৈত্যপ্রবাহে কাঁপছে তেঁতুলিয়া
শীতে কাঁপছে উত্তরাঞ্চল, তেঁতুলিয়া তাপমাত্রা নেমেছে ১২.৮ ডিগ্রিতে
দেখামাত্র সন্ত্রাসীদের গুলির নির্দেশ সিএমপি কমিশনারের
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগানের জেরে গোলাগুলি
খাগড়াছড়িতে নিহত ৩, গুইমারায় থমথমে পরিস্থিতি
কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক
গোপালগঞ্জের হত্যার ঘটনায় কেন ময়নাতদন্ত হয়নি
গোপালগঞ্জে গুলিবিদ্ধ আরও ১ জনের মৃত্যু, নিহত বেড়ে ৫ 