শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রে শিকার ইমরান - রাশিয়া
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রে শিকার ইমরান - রাশিয়া
৮৫৬ বার পঠিত
মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রে শিকার ইমরান - রাশিয়া

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ক্ষমতাগ্রহণের পর থেকে সবচেয়ে বড় রাজনৈতিক সংকটের মুখে  পাশে দাঁড়ালো রাশিয়া। দক্ষিণ এশীয় দেশটিতে বর্তমান অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে মস্কো। পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে ওয়াশিংটন ‘আবারও নির্লজ্জ হস্তক্ষেপ’-এর চেষ্টা করছে বলে অভিযোগ করেছে তারা। মঙ্গলবার (৫ এপ্রিল) পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এসব কথা জানানো হয়েছে।

এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, চলতি বছরের ২৩-২৪ ফেব্রুয়ারি ইমরান খানের মস্কো সফরের ঘোষণার পরপরই আমেরিকান ও তাদের পশ্চিমা সহযোগীরা পাকিস্তানি প্রধানমন্ত্রীর ওপর কঠোর চাপ সৃষ্টি করতে শুরু করে এবং ওই সফর বাতিলের আল্টিমেটাম দাবি করে।

‘এরপরও তিনি (ইমরান) যখন আমাদের কাছে আসেন, [মার্কিন কূটনীতিক ডোনাল্ড লু] ওয়াশিংটনে পাকিস্তানি রাষ্ট্রদূতের কাছে ফোন করে অবিলম্বে সফরটি স্থগিত করার দাবি করেন, যা প্রত্যাখ্যাত হয়েছিল।’

জাখারোভা বলেন, পাকিস্তানি মিডিয়ার খবর অনুসারে, চলতি বছরের ৭ মার্চ পাকিস্তানি রাষ্ট্রদূত আসাদ মজিদের সঙ্গে এক কথোপকথনে যুক্তরাষ্ট্রের এক উচ্চপদস্থ কর্মকর্তা (সম্ভবত ডোনাল্ড লু) ইউক্রেনের ঘটনায় পাকিস্তানি নেতৃত্বের ‘ভারসাম্যপূর্ণ’ প্রতিক্রিয়ার তীব্র নিন্দা জানান এবং এটা স্পষ্ট করে দেন যে, ইমরান খানকে ক্ষমতা থেকে সরিয়ে দিলেই কেবল যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারত্ব সম্ভব।রুশ এ কর্মকর্তা বলেন, পরবর্তী ঘটনাপ্রবাহে আর কোনো সন্দেহ নেই যে, যুক্তরাষ্ট্র ‘অবাধ্য’ ইমরান খানকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটি একটি স্বাধীন রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে নির্লজ্জ মার্কিন হস্তক্ষেপের আরেকটি প্রয়াস।

জাখারোভা বলেন, পাকিস্তানি প্রধানমন্ত্রী নিজেই বারবার বলেছেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র বিদেশ থেকে অনুপ্রাণিত ও অর্থায়ন করা হচ্ছে। আমরা আশা করি, পাকিস্তানি ভোটাররা নির্বাচনের সময় তাদের এই পরিস্থিতি সম্পর্কে জানতে পারবে।

এর আগে, পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান অভিযোগ করেন, তাকে ক্ষমতা থেকে হটাতে একটি বিদেশি রাষ্ট্র ষড়যন্ত্র করছে। একবার মুখ ফসকে যুক্তরাষ্ট্রের নামও বলে ফেলেছিলেন তিনি। ইমরানের দাবি, পাকিস্তানি রাষ্ট্রদূতের মাধ্যমে ইসলামাবাদকে হুমকি দিয়েছিল যুক্তরাষ্ট্র। আর সেই ‘ষড়যন্ত্রে’ জড়িত মানুষটি হলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

ইমরানের ভাষ্যমতে, রাষ্ট্রদূত আসাদ মজিদের সঙ্গে বৈঠক করেছিলেন ডোনাল্ড লু। এসময় ডোনাল্ড লু হুমকি দিয়ে বলেছিলেন, পাকিস্তানের জাতীয় পরিষদে বিরোধীদের অনাস্থা প্রস্তাবে ইমরান টিকে গেলে তার প্রভাব দেখা যেতে পারে। অবশ্য যুক্তরাষ্ট্র বরাবরই ইমরান খানের এসব অভিযোগ অস্বীকার করেছে।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না