মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » যুক্তরাজ্যে কোভিডের নতুন নয়টি উপসর্গ যোগ
যুক্তরাজ্যে কোভিডের নতুন নয়টি উপসর্গ যোগ
বিবিসি২৪নিউজ,রুপা শামীমা, লন্ডন থেকে: :যুক্তরাজ্যে করোনার নতুন নয়টি উপসর্গের আনুষ্ঠানিক তালিকা যোগ করার মাধ্যমে কোভিড আরও বড় করা হয়েছে।
যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা তাদের হালনাগাদ করা নির্দেশিকায় নতুন উপসর্গ হিসেবে গলা ব্যথা, মাংস পেশির ব্যথা ও ডায়রিয়ার উল্লেখ করেছে।
মহামারি দেখা দেয়ার দুই বছর পর এই উদ্যোগ নিল সংস্থাটি। ক’দিন আগেই যুক্তরাজ্যে বিনামূল্যে করোনাভাইরাস পরীক্ষা বন্ধ করে দেয়া হয়েছে। তবে এনএইচএস সতর্ক করে দিয়ে বলছে, নতুন উপসর্গের অনেকগুলোই ঠাণ্ডা ও ফ্লুর উপসর্গের সাথে ‘একেবারে মিলে যায়’।
যুক্তরাজ্যে স্বীকৃত কোভিডের প্রাথমিক উপসর্গগুলো হচ্ছে: জ্বর, টানা কাশি, ঘ্রাণ ও স্বাদেরলোপ।
মহামারির প্রথম থেকেই একথা জানা যে, এই তিনটি হচ্ছে করোনাভাইরাসের একেবারেই প্রাথমিক উপসর্গ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং যুক্তরাষ্ট্র-সহ অন্যান্য দেশের উপসর্গের তালিকা আরও দীর্ঘ। যাই হোক, কারো করোনাভাইরাস পরীক্ষা করে দেখার জন্য আরও কোনো উপসর্গ বিবেচনা করা হবে কি না, তা নিয়ে যুক্তরাজ্যে বিতর্ক রয়েছে।
মাথা ব্যথাকে কোভিডের একটি উপসর্গ বলে মনে করা হয়। কিন্তু মাথা ব্যথার কারণে নিশ্চয়ই সবার করোনাভাইরাস পরীক্ষা করে দেখা হবে না, কারণ আরও নানা কারণে মাথা ব্যথা হতে পারে।
জ্বর, কাশি এবং গন্ধ ও স্বাদহীনতা উপসর্গ হিসেবে চূড়ান্ত, কারণ বেশিরভাগ কোভিড রোগীরই এই উপসর্গ থাকে। কিন্তু এখন উপসর্গের তালিকায় যোগ করা হয়েছে আরও নয়টি:
শ্বাসকষ্ট
দুর্বলতা বা ক্লান্তি অনুভব করা
গা ব্যথা
মাথা ব্যথা
গলা ব্যথা
সর্দি অথবা নাক বন্ধ
ক্ষুধামন্দা
ডায়রিয়া
বমি বমি ভাব অথবা বমি হওয়া
যুক্তরাজ্যে করোনাভাইরাস সংক্রমণে রেকর্ড হয়েছে। দেশটির ৪৯ লাখ মানুষ করোনাভাইরাস পজিটিভ হয়েছেন। গত সপ্তাহেই ইংল্যান্ডের বেশিরভাগ মানুষের জন্য বিনামূল্যে পরীক্ষার সুবিধা প্রত্যাহার করা হয়েছে।
এনএইচএস বলছে, যাদের কোভিড উপসর্গ আছে এবং জ্বর আছে কিংবা এমন কোন উপসর্গ আছে যার কারণে কাজে যাওয়ার পরিস্থিতি নেই-তাদের বাড়িতে থাকা উচিত।
কিংস কলেজ লন্ডনের প্রফেসর টিম স্পেকটর উপসর্গের তালিকা দীর্ঘ করার পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন। তিনি বলছেন, “দুই বছরের তদবিরের পর অবশ্য করোনাভাইরাসের প্রধান উপসর্গের তালিকা পরিবর্তন হলো …. হুররে!”




ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ 