সোমবার, ১১ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচন: বিজয়ী ম্যাক্রোঁ
ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচন: বিজয়ী ম্যাক্রোঁ
বিবিসি২৪নিউজ,আবু আইয়ুব মুকুল, ইইউ প্রতিনিধিঃ ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম রাউন্ডে জিতেছেন বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তবে, ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় চূড়ান্ত ধাপের নির্বাচনে ম্যাক্রোঁকে লড়তে হবে চরম ডানপন্থী প্রতিদ্বন্দ্বী মেরিন লা পেনের সঙ্গে। আগামী ২৪ এপ্রিল চূড়ান্ত ধাপের ভোট হবে।
রোববার (১০ এপ্রিল) ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম রাউন্ডের ভোট অনুষ্ঠিত হয়।নির্বাচনে ৯৭ শতাংশ ভোট গণনায় দেখা গেছে, বর্তমান প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ পেয়েঠেন ২৭ দশমিক ৬ শতাংশ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মেরিন লা পেন পেয়েছেন ২৩ দশমিক ৪১ শতাংশ ভোট। এছাড়া ২১ দশমিক ৯৫ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে আছেন অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী জিন-লুক মেলেনচন।
প্রাথমিক ফলাফল ঘোষণার পর ম্যাক্রোঁ তার সমর্থকদের উদ্দেশে বলেন, ‘কোনো ভুল করবেন না, এখনও কিছুই নিশ্চিত হয়নি।’
এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম রাউন্ডে ম্যাক্রোঁ জয় পেলেও জনমত জরিপ বলছে চূড়ান্ত ধাপের নির্বাচনে পেনের সঙ্গে প্রেসিডেন্টের আরও হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে।
মারিন লা পেন ২০১৭ সালে প্রেসিডেন্ট নির্বাচনে ইমানুয়েল ম্যাক্রোঁর কাছে বিপুল ভোটে হেরে যান।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 