শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
প্রথম পাতা » অর্থনীতি | আমেরিকা » যুক্তরাষ্ট্রে এক্সচেঞ্জ কোম্পানিগুলো প্রতিযোগিতায় ডলারের দাম বাড়ছে
প্রথম পাতা » অর্থনীতি | আমেরিকা » যুক্তরাষ্ট্রে এক্সচেঞ্জ কোম্পানিগুলো প্রতিযোগিতায় ডলারের দাম বাড়ছে
৬৯৫ বার পঠিত
মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রে এক্সচেঞ্জ কোম্পানিগুলো প্রতিযোগিতায় ডলারের দাম বাড়ছে

---বিবিসি২৪নিউজ, মো. সুমন মিয়া (নিউইয়র্ক) যুক্তরাষ্ট্র থেকেঃ যুক্তরাষ্ট্র প্রতিদিনই একটু একটু করে বাড়ছে ডলারের দাম। এ কারণে মানি এক্সচেঞ্জ কোম্পানিগুলোকে প্রতিযোগিতার মধ্যে দিন পার করতে হচ্ছে। কারণ নিউইয়র্ক থেকে যারা দেশে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন বা বিভিন্ন কাজে অন্য কারো কাছে অর্থ পাঠাচ্ছেন, তারা সবাই চান রেমিট্যান্সের রেটটা যেন বেশি পান। এ জন্য তারা যোগাযোগ করেন বিভিন্ন এক্সচেঞ্জের সঙ্গে। যেখানে বেশি রেট পাচ্ছেন, সেখান থেকেই দেশে রেমিট্যান্স পাঠাচ্ছেন।
বর্তমানে নিউইয়র্কের বাজারে এক ডলারের বিপরীতে ৮৭ টাকা থেকে শুরু করে ৮৯.৩০ টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে। এতে দেখা যায়, এক এক্সচেঞ্জের চেয়ে অন্য এক্সচেঞ্জে রেট ২.৩০ টাকা বেশি। এদিকে সোমবার কোন কোন এক্সচেঞ্জ প্রতিষ্ঠান ৮৯.৭৫ পর্যন্ত রেট দিচ্ছেন এক ডলারের বিপরীতে।
সোনালী এক্সচেঞ্জে বর্তমান (৩ এপ্রিল) রেট হচ্ছে ১ ডলারের বিপরীতে ৮৭ টাকা। আর সানম্যান গ্লোবাল এক্সচেঞ্জ এবং বাংলা ট্রাভেলের ডিজিটাল ওয়ানের রেট দেওয়া হচ্ছে ১ ডলারে ৮৯.৩০ টাকা। ফলে এখান থেকে পাঠালে তারা একদিকে ২.৩০ টাকা বেশি পাচ্ছেন, সেই সাথে রয়েছে প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর ওপর সরকারের দেওয়া আড়াই শতাংশ প্রণোদনাও পাচ্ছেন। সেখানে তারা পাচ্ছেন আরো আড়াই টাকা। যেকোনো এক্সচেঞ্জ থেকে দেশে অর্থ পাঠালেই আড়াই শতাংশ প্রণোদনা দেওয়া হচ্ছে।এ ব্যাপারে সানম্যান গ্লোবাল এক্সচেঞ্জের সিইও মাসুদ রানা তপন বলেন, আসলে এখানে বাজারে প্রতিযোগিতা অনেক বেশি। গ্রাহকদের এত বেশি রেট দিতে হচ্ছে যে এখান থেকে প্রফিট বের করা কঠিন হয়ে যাচ্ছে। অন্যদিকে বাজারে বেশি রেট দেওয়া হচ্ছে। আমরা ২ এপ্রিলের আগ পর্যন্ত বাংলাদেশের কোনো ব্যাংকে ৮৯.৩০ টাকার রেট পাইনি। অনেক চেষ্টা করার পর কয়েকটি ব্যাংকে এই রেট পেয়েছি। কিন্তু আমাদের আগে থেকেই কেউ কেউ এই রেট দিয়ে আসছিলেন। তারা কেমন করে দেন, এটা আমরা বুঝতে পারি না। তিনি বলেন, আসলে দিন যত যাচ্ছে ডলারের দাম তত বাড়ছে। এ কারণে আমাদেরকেও বেশি দামে দিতে হচ্ছে। এখানকার সব এক্সচেঞ্জে যদি একই রেট থাকত, তাহলে গ্রাহকদের মধ্যে কনফিউশন এবং আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকত না।এদিকে বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর পরিমাণ বেড়েছে। বর্তমানে রেমিটেন্সের পরিমাণ দাঁড়িয়েছে ৪৪ বিলিয়ন ডলার। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়িয়েছে ৪৪.৩০ বিলিয়ন ডলার। রোজার মধ্যে এবং ঈদকে সামনে রেখে দেশে বৈদেশিক মুদ্রার পরিমান আরো বাড়বে। কারণ হচ্ছে এই উৎসব পার্বণকে সামনে রেখে বাংলাদেশে বিদেশ থেকে অর্থ পাঠানোর পরিমাণ বাড়ে। আর এই অর্থ বাড়ার কারণে দেশের অর্থনীতিতে ইতিবাচক সুবাতাস বইছে।এদিকে উৎসবের কারণে মানুষ অর্থ পাঠাচ্ছে। পাশাপাশি বাংলাদেশে অর্থ পাঠালে আড়াই শতাংশ প্রনোদণা দেওয়ার কারণে মানুষের মধ্যে অর্থ পাঠানোর প্রবণতা আগের চেয়ে বেড়েছে।
বাংলাদেশের পক্ষ থেকে ২.১৩ বিলিয়ন ডলারের একটি বড় পেমেন্ট দেওয়া হয়েছে এই পেমেন্টের কারণেই নাকি দেশের রেমিটেন্সের পরিমাণ গত এক বছরের মধ্যে রেমিটেন্সের পরিমান কমে যায়। গণমাধ্যমের খবর অনুযায়ী এশিয়ন ক্লিয়ারিং ইউনিয়নকে (এসিইউ) ২.১৩ বিলিয়ন মার্কিন ডলারের আমদানি বিল পরিশোধ করা হয়। এটি করার পর চলতি বছরের ৬ মার্চ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৩.৮৯ বিলিয়ন মার্কিন ডলারে অবস্থান নেয়। তবে জুলাই-মার্চ মাস পর্যন্ত দেশে মোট ১৫.৩০ বিলিয়ন ডলার যায়। এর ফলে রিজার্ভ দাঁড়ায় ৪৪.৩০ মার্কিন ডলার। ২০২১-২২ অর্থবছরের নয়মাসে রেমিট্যান্স প্রবাহ গত অর্থ বছরের তুলানায় কম। চলতি বছরে এই সময় পর্যন্ত রেমিটেন্স প্রবাহের পরিমাণ ১৫.৩০ বিলিয়ন মার্কিন ডলার। আগে ছিল ১৮.৫৯ বিলিয়ন ডলার। মার্চে রেমিটেন্স পাঠানো বেড়েছে।



এ পাতার আরও খবর

রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে
আমেরিকার শুল্ক এড়াতে চীনকে সাহায্য করেছে ৪০টিরও বেশি দেশ: যুক্তরাষ্ট্র আমেরিকার শুল্ক এড়াতে চীনকে সাহায্য করেছে ৪০টিরও বেশি দেশ: যুক্তরাষ্ট্র
ব্যারেলপ্রতি ৯০ ডলার বাড়ছে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলার বাড়ছে জ্বালানি তেলের দাম
বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি
ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে
বিশ্ববাজারে তেলের দাম কত কমল বিশ্ববাজারে তেলের দাম কত কমল
জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে হামলার ‘লক্ষ্যবস্তু বানানোর’ সতর্কতা ইরানের অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে হামলার ‘লক্ষ্যবস্তু বানানোর’ সতর্কতা ইরানের
সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল
ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না