বুধবার, ১৩ এপ্রিল ২০২২
প্রথম পাতা » বিশেষ প্রতিবেদন | শিরোনাম » পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে- শেখ হাসিনার অভিনন্দন
পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে- শেখ হাসিনার অভিনন্দন
বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতি বেদক ঢাকাঃ পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১৩ এপ্রিল) এ তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অভিন্ন স্বার্থে এই অঞ্চল যেসব চ্যালেঞ্জের মুখোমুখি, সেগুলো কাটিয়ে উঠতে সব দেশকে একসঙ্গে কাজ করতে হবে।
উল্লেখ্য, সোমবার প্রতিনিধি পরিষদে ১৭৪ ভোট পেয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শাহবাজ শরিফ। ভোটে সংখ্যাগরিষ্ঠতার জন্য যেখানে ১৭২ জন সদস্যের সমর্থন লাগে, সেখানে তিনি পেয়েছেন ১৭৪ ভোট।
অনাস্থা ভোটে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ হারানো ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) আইনপ্রণেতারা গণপদত্যাগ করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তিনি।
মূলত সংবিধান অনুযায়ী ২০২৩ সালের আগস্টে পাকিস্তানের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই অনাস্থা ভোটে হেরে ক্ষমতা ছাড়তে হয়েছে ইমরান খানকে।




জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
সরকার প্রতিটি গুমের ঘটনা বিচার করবে : প্রধানমন্ত্রী
তারেক রহমানের সফর ঘিরে ভারত এত উদগ্রীব কেন?
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারতে যাবেন না তারেক রহমান: ভারতীয় সংবাদমাধ্যম
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী
৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
খালেদা জিয়ার মরণোত্তর স্বাধীনতা পদক গ্রহণ করলেন নাতি জাইমা রহমান
বাংলা নববর্ষের আত্মপরিচয়ের অনন্য প্রতীক পহেলা বৈশাখ
গুম প্রতিরোধ, বিচার ব্যবস্থা সংস্কারসহ ২০ অধ্যাদেশ নিয়ে বিএনপির আপত্তি? 