শিরোনাম:
ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

BBC24 News
শনিবার, ১৬ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | তথ্যপ্রযুক্তি | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ৪৩ বিলিয়ন ডলারে টুইটারই কিনে নেওয়ার প্রস্তাব দিলেন -ইলন মাস্ক
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | তথ্যপ্রযুক্তি | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ৪৩ বিলিয়ন ডলারে টুইটারই কিনে নেওয়ার প্রস্তাব দিলেন -ইলন মাস্ক
৬৪৭ বার পঠিত
শনিবার, ১৬ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৪৩ বিলিয়ন ডলারে টুইটারই কিনে নেওয়ার প্রস্তাব দিলেন -ইলন মাস্ক

---বিবিসি২৪নিউজ, মো.সুমন মিয়া (নিউইয়র্ক) যুক্তরাষ্ট্র থেকেঃ পুরো টুইটারই কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছেন ইলন মাস্ক। টেসলা ও স্পেসএক্সের মতো কোম্পানির এ প্রতিষ্ঠাতা সিইও ৪৩ বিলিয়ন ডলারে টুইটার কিনে নিতে চান। এই প্রস্তাব তিনি নথি আকারে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার কাছে জমা দিয়েছেন। ধনকুবের এলন মাস্ক ৪৩ বিলিয়ন ডলারে টুইটার কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছেন। তিনি মনে করেন টুইটার পরিবর্তন হওয়া উচিত। বর্তমান কাঠামোয় টুইটারের উন্নতি সম্ভব নয়, তাছাড়া এটি মানুষের চাহিদাও পূরণ করতে পারবে না। এমন কথা জানিয়ে টুইটারের চেয়ারম্যান ব্রেট টেইলরের কাছে চিঠিও দিয়েছেন এলন মাস্ক।
কয়েকদিন আগেই টুইটারের ৯.২ শতাংশ শেয়ার কিনেছেন টেসলার কর্ণধার। এবার পুরো সামাজিক মাধ্যমটিই কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি। সামাজিক মাধ্যমটির চেয়ারম্যানের কাছে মাস্ক জানিয়েছেন, যদি পুরো টুইটারের মালিকানা তিনি না কিনতে পারেন তাহলে যে শেয়ার কিনেছেন সেটিও ভেবে দেখবেন তিনি।
জানা গেছে মাস্ক টুইটার কেনার আনুষ্ঠানিক প্রস্তাব জমা দিয়েছেন বৃহস্পতিবার। এতে টুইটারের প্রতিটি শেয়ারের জন্য ৫৪ ডলার ২০ সেন্ট করে দেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, মাস্কের প্রস্তাবিত শেয়ার মূল্য ১ এপ্রিলে টুইটার শেয়ারমূল্যের ওপর ৩৮ শতাংশ প্রিমিয়াম ধরা হয়েছে বলে।মাস্ক টুইটারের ৯.২ শতাংশ শেয়ার কিনেছেন, সে খবর প্রকাশের আগে লেনদেনের শেষ দিন ছিল ১ এপ্রিল।
এদিকে শেয়ার কেনার পরই মাস্ককে পরিচালনা পর্ষদে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছিল টুইটার৷ কিন্তু এ প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি৷ কারণ পরিচালনা পর্ষদে যোগ দিলে তিনি একটি নির্দিষ্ট সংখ্যক শেয়ারের বেশি তিনি আর কোনো শেয়ার কিনতে পারবেন না।



আর্কাইভ

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ট্রাম্পের
ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ
ইরানকে গোপনে সাহায্য করছে চীন ও রাশিয়া
ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা
ইরাকে মার্কিন বিমান বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু
মার্কিন রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন, দুই সেনা আহত
স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
মন্ত্রী-এমপিদের মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প