শনিবার, ১৬ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | তথ্যপ্রযুক্তি | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ৪৩ বিলিয়ন ডলারে টুইটারই কিনে নেওয়ার প্রস্তাব দিলেন -ইলন মাস্ক
৪৩ বিলিয়ন ডলারে টুইটারই কিনে নেওয়ার প্রস্তাব দিলেন -ইলন মাস্ক
বিবিসি২৪নিউজ, মো.সুমন মিয়া (নিউইয়র্ক) যুক্তরাষ্ট্র থেকেঃ পুরো টুইটারই কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছেন ইলন মাস্ক। টেসলা ও স্পেসএক্সের মতো কোম্পানির এ প্রতিষ্ঠাতা সিইও ৪৩ বিলিয়ন ডলারে টুইটার কিনে নিতে চান। এই প্রস্তাব তিনি নথি আকারে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার কাছে জমা দিয়েছেন। ধনকুবের এলন মাস্ক ৪৩ বিলিয়ন ডলারে টুইটার কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছেন। তিনি মনে করেন টুইটার পরিবর্তন হওয়া উচিত। বর্তমান কাঠামোয় টুইটারের উন্নতি সম্ভব নয়, তাছাড়া এটি মানুষের চাহিদাও পূরণ করতে পারবে না। এমন কথা জানিয়ে টুইটারের চেয়ারম্যান ব্রেট টেইলরের কাছে চিঠিও দিয়েছেন এলন মাস্ক।
কয়েকদিন আগেই টুইটারের ৯.২ শতাংশ শেয়ার কিনেছেন টেসলার কর্ণধার। এবার পুরো সামাজিক মাধ্যমটিই কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি। সামাজিক মাধ্যমটির চেয়ারম্যানের কাছে মাস্ক জানিয়েছেন, যদি পুরো টুইটারের মালিকানা তিনি না কিনতে পারেন তাহলে যে শেয়ার কিনেছেন সেটিও ভেবে দেখবেন তিনি।
জানা গেছে মাস্ক টুইটার কেনার আনুষ্ঠানিক প্রস্তাব জমা দিয়েছেন বৃহস্পতিবার। এতে টুইটারের প্রতিটি শেয়ারের জন্য ৫৪ ডলার ২০ সেন্ট করে দেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, মাস্কের প্রস্তাবিত শেয়ার মূল্য ১ এপ্রিলে টুইটার শেয়ারমূল্যের ওপর ৩৮ শতাংশ প্রিমিয়াম ধরা হয়েছে বলে।মাস্ক টুইটারের ৯.২ শতাংশ শেয়ার কিনেছেন, সে খবর প্রকাশের আগে লেনদেনের শেষ দিন ছিল ১ এপ্রিল।
এদিকে শেয়ার কেনার পরই মাস্ককে পরিচালনা পর্ষদে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছিল টুইটার৷ কিন্তু এ প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি৷ কারণ পরিচালনা পর্ষদে যোগ দিলে তিনি একটি নির্দিষ্ট সংখ্যক শেয়ারের বেশি তিনি আর কোনো শেয়ার কিনতে পারবেন না।




আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত 