শনিবার, ১৬ এপ্রিল ২০২২
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » পাকিস্তান সরকার পতন আন্দোলনে অর্থ সংগ্রহে ওয়েবসাইট চালু করেছেন- ইমরান
পাকিস্তান সরকার পতন আন্দোলনে অর্থ সংগ্রহে ওয়েবসাইট চালু করেছেন- ইমরান
বিবিসি২৪নিউজ,এশিয়া ডেস্কঃ অর্থসংগ্রহে ‘নামঞ্জুর ডটকম’ নামে ওয়েবসাইট চালু করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান। নতুন সরকারের পতন ঘটাতে এই ওয়েবসাইটের মাধ্যমে এক ভিডিওবার্তায় প্রবাসীদের পাকিস্তানিদের কাছে অনুদান চেয়েছেন তিনি। ইমরান তার এ প্রচারণার নাম দিয়েছেন ‘হাকিকি-আজাদি’।
শুক্রবার (১৫ এপ্রিল) টুইটারে দেওয়া ভিডিওবার্তায় ইমরান বলেন, ‘দুর্নীতিগ্রস্ত’ সরকারের পতন ও নতুন নির্বাচনের আন্দোলনে অনেক অর্থের দরকার। এজন্য ওয়েবসাইটের মাধ্যমে অনুদান সংগ্রহ করছে পিটিআই। খবর: এএনআই
ইমরান খান বলেন, পাকিস্তানের ২২ কোটি জনগণের ওপর একটি ‘দুর্নীতিগ্রস্ত সরকার’ চাপিয়ে দেওয়া হয়েছে। জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে দেশ কে চালাবে- পিটিআই নাকি ‘দুর্নীতিগ্রস্ত’ শরীফ পরিবার; যিনি তিন বছর জেল খেটেছেন। যার বিরুদ্ধে এখনো দুর্নীতির মামলা চলছে।
My message for our Overseas Pakistanis. pic.twitter.com/1kGNuSSydR
— Imran Khan (@ImranKhanPTI) April 15, 2022
এদিন যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করে সদ্য সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ষড়যন্ত্র করে শেহবাজ শরীফ ক্ষমতায় বসেছেন। এ অবস্থায় দেশটিতে নতুন করে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, কয়েক সপ্তাহ ধরে চলা নাটকীয়তার পর গত ৯ এপ্রিল মধ্যরাতে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। পিটিআই জোটের কিছু সদস্য পক্ষ পরিবর্তন করায় মাত্র তিন ভোটে হেরে প্রধানমন্ত্রীত্ব হাতছাড়া হয় তার।




ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত
মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
হরমুজে জাহাজ চলাচল সম্পন্ন বন্ধ করল ইরান, নিষেধাজ্ঞা অমান্য করলে হামলা
আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
ইরানের সমান গুরুত্বপূর্ণ লেবাননে যুদ্ধবিরতি’- ইরানি স্পিকার 