বুধবার, ২০ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » এবার পুতিনের মেয়ের ওপর কানাডার নিষেধাজ্ঞা
এবার পুতিনের মেয়ের ওপর কানাডার নিষেধাজ্ঞা
বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই মেয়ে মারিয়া ভরোন্তসোভা ও কাতেরিনা তিখোনোভার ওপর এবার কানাডা নিষেধাজ্ঞা দিয়েছে। দুই মেয়ে ছাড়াও পুতিনের ১৪ ঘনিষ্ঠজনের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে বিশেষ গুরুত্ব দিয়ে এই খবর প্রকাশ করা হয়েছে।
কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইটার পোস্টে বলেছে, ইউক্রেনে হামলা চালিয়ে সেখানে যুদ্ধাপরাধ করেছে রাশিয়া। এজন্য রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপসহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। যার অংশ হিসেবে কানাডাও এই পদক্ষেপ নিয়েছে।
কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে, ইউক্রেনে অবৈধভাবে হামলা চালিয়েছে রাশিয়া। এতে দেশটিতে চরম মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এসব অভিযোগে পুতিনের দুই মেয়েসহ ১৪ জনের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেয়া হয়। তাদের মধ্যে বেশ কয়েকজন রুশ ধুনকুবের রয়েছেন।
চলতি মাসের প্রথম সপ্তাহে পুতিনের দুই মেয়ের ওপর নিষেধাজ্ঞা দেয় মার্কিন সরকার। ওয়াশিংটনের অনুসরণে ব্রিটেনও নিষেধাজ্ঞা আরোপ করে তাদের ওপর।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 