শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

BBC24 News
বুধবার, ২০ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বিশ্বে দারিদ্র হতে পারে আরো এক কোটি মানুষ: মার্কিন অর্থমন্ত্রী
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বিশ্বে দারিদ্র হতে পারে আরো এক কোটি মানুষ: মার্কিন অর্থমন্ত্রী
৭২৭ বার পঠিত
বুধবার, ২০ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বে দারিদ্র হতে পারে আরো এক কোটি মানুষ: মার্কিন অর্থমন্ত্রী

---বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন (ওয়াশিংটন) যুক্তরাষ্ট্র থেকেঃ মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন বলেন, ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী খাবার ও জ্বালানির মূল্য বেড়ে যাওয়াও আরো প্রায় এক কোটি মানুষ দারিদ্র্যের মুখোমুখি হতে পারেন৷ বিশ্বব্যাংক ও আইএমএফকে তৎপরতা বাড়াতেও বলেন তিনি৷
বিশ্বব্যাংক ও আইএমএফ-এর বসন্তকালীন বৈঠক উপলক্ষ্য আয়োজিত এক অনুষ্ঠানে মার্কিন অর্থমন্ত্রী বলেন, যুদ্ধ শুরুর আগে বিশ্বের প্রায় ৮০ কোটি মানুষ (মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশ) মারাত্মক খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছিলেন৷তিনি বলেন, বিশ্বব্যাংক ও আইএমএফ অসহায় মানুষদের সহায়তা করতে পারে, কৃষিতে বিনিয়োগ বাড়াতে পারে এবং সারের মতো জরুরি পণ্যের সরবরাহ ঠিক রাখার কৌশল বের করতে পারে৷ খাদ্যদ্রব্যের মূল্য যেন আর না বাড়ে সেজন্য বিভিন্ন দেশের রপ্তানি নিষেধাজ্ঞা এড়িয়ে চলা উচিত বলেও মন্তব্য করেন ইয়েলেন৷

২০০৮ সালে বৈশ্বিক অর্থনৈতিক সংকটের সময় গরিবদের সহায়তায় কৃষিতে বিনিয়োগ বাড়াতে ‘বিশ্ব কৃষি ও খাদ্য নিরাপত্তা সহায়তা’ কর্মসূচি চালু করেছিল জি-টোয়েন্টি৷ বর্তমান পরিস্থিতি মোকাবিলায় ঐ কর্মসূচি অনুসরণ করতে জি-টোয়েন্টিকে পরামর্শ দেন মার্কিন অর্থমন্ত্রী৷জি-টোয়েন্টির অর্থমন্ত্রীরা বুধবার এক সম্মেলনে অংশ নিচ্ছেন৷ প্রথম সেশনে খাদ্য নিরাপত্তা নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রী শ্রী মুলিয়ানি ইন্দ্রবতী৷ জি-টোয়েন্টির বর্তমান সভাপতি দেশ ইন্দোনেশিয়া৷শিল্পোন্নত সাত দেশের জোট জি-সেভেনের বর্তমান সভাপতি দেশ জার্মানির অর্থমন্ত্রী ক্রিস্টিয়ান লিন্ডনারও কৃষিপণ্যের অযৌক্তিক রপ্তানি নিষেধাজ্ঞা এড়িয়ে চলতে দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন৷

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপ্যাস বলেন, উন্নত দেশগুলোর উচিত উন্নয়নশীল দেশগুলোতে খাদ্য সহায়তা বাড়ানো৷ এছাড়া খাদ্যশস্য, জ্বালানি ও সার উৎপাদন বাড়ানোরও পরামর্শ দেন তিনি৷



এ পাতার আরও খবর

যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ? যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
নির্বাচন ঘিরে বড় পরীক্ষায় ট্রাম্প ও নেতানিয়াহু নির্বাচন ঘিরে বড় পরীক্ষায় ট্রাম্প ও নেতানিয়াহু
বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প
মধ্যপ্রাচ্য থেকে গোপনে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে গোপনে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র
শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পের মন্তব্য শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পের মন্তব্য
হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস
মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: ওবামা মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: ওবামা
যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা পাচ্ছেন ড. ইউনূস যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা পাচ্ছেন ড. ইউনূস

আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?