শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

BBC24 News
বুধবার, ২০ এপ্রিল ২০২২
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ওয়াশিংটন বিশ্বের সর্বত্র ধর্মীয় স্বাধীনতা দেখতে চায়- রাষ্ট্রদূত হুসাইন
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ওয়াশিংটন বিশ্বের সর্বত্র ধর্মীয় স্বাধীনতা দেখতে চায়- রাষ্ট্রদূত হুসাইন
৮৭৬ বার পঠিত
বুধবার, ২০ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ওয়াশিংটন বিশ্বের সর্বত্র ধর্মীয় স্বাধীনতা দেখতে চায়- রাষ্ট্রদূত হুসাইন

---বিবিসি২৪নিউজ,কুটনৈতিক প্রতিবেদক ঢাকাঃ সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক রাষ্ট্রদূত-অ্যাট-লার্জ রাশেদ হুসাইন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি ও স্বাধীনতার ভূয়সী প্রশংসা করেছেন।

আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা বাংলাদেশে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর লোকদের শান্তিপূর্ণভাবে একসাথে বসবাস করতে দেখে খুব উৎসাহিত হয়েছি।’
মার্কিন দূত বলেন, ‘যেসব মহল বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে বিভাজন ও জটিলতা সৃষ্টির চেষ্টা করছে তাদের অবশ্যই থামাতে হবে। আমাদের অবশ্যই শান্তিপূর্ণভাবে একসাথে বসবাস করে যেতে হবে।’

হুসেইন বলেন, ওয়াশিংটন বিশ্বের সর্বত্র ধর্মীয় স্বাধীনতা দেখতে চায়।

পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, তিনি সফররত মার্কিন রাষ্ট্রদূতকে বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির প্রকৃত চিত্র এবং এটি বজায় রাখতে সরকারের প্রতিশ্রুতি সম্পর্কে অবহিত করেছেন। প্রতিমন্ত্রী অ্যাম্বাসাডর অ্যাট-লার্জকে জানান, দেশে সবাই সমান নাগরিক অধিকার ভোগ করে এবং বাংলাদেশ কাউকে ধর্মীয় সংখ্যালঘু অভিহিত করে না।
তিনি আরো উল্লেখ করেন, কিছু স্বার্থান্বেষী মহল ভুয়া ফেসবুক আইডির মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বৌদ্ধদের ওপর হামলার প্ররোচনা দিয়েছে এবং কয়েকটি হিন্দু মন্দির ভাঙচুর করেছে। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার এসব সমস্যা সমাধানে এবং ক্ষতিগ্রস্ত হিন্দু ও বৌদ্ধদের সহায়তায় আন্তরিকভাবে সম্ভাব্য সব ব্যবস্থা নিয়েছে। মার্কিন রাষ্ট্রদূত এই চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সরকারের এ উদ্যোগের প্রশংসা করেন।

শাহরিয়ার আলম বলেন, ‌’আমরা একমত হয়েছি বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র আগামী দিনে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে একসাথে কাজ করবে।’ তারা রোহিঙ্গা ইস্যুতেও আলোচনা করেন উল্লেখ করে প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, মিয়ানমারের রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অবস্থান আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার মামলার জন্য সহায়ক হবে।মার্কিন দূত হুসাইন বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে বেশ কিছু বৈঠক করতে চার দিনের সফরে রবিবার ঢাকায় আসেন।



এ পাতার আরও খবর

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না