রবিবার, ২৪ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » নাইজেরিয়ায় তেল শোধনাগারে বিস্ফোরণ, নিহত শতাধিক
নাইজেরিয়ায় তেল শোধনাগারে বিস্ফোরণ, নিহত শতাধিক
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ নাইজেরিয়ায় অবৈধ এক তেল শোধনাগারে বিস্ফোরণে শতাধিক লোক নিহত হয়েছেন। দেশটির রিভার্স স্টেটে শনিবার (২৩ এপ্রিল) এই দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়লে পুড়েই মারা যান তারা।
রাজ্যের পেট্রোলিয়াম সম্পদবিষয়ক কমিশনার গুডলাক ওপিয়া বলেন, অবৈধ স্থাপনাটিতে আগুন ছড়িয়ে পড়ে। এতে শতাধিক লোক মারা গেছে।
একটি সূত্র জানায়, শনিবারের দুর্ঘটনাটির সময় বেশ কয়েক ডজন গাড়ি অবৈধ তেল কেনার জন্য অপেক্ষা করছিল। সেগুলো আগুনে পুড়ে গেছে। তবে তেল শোধানাগারটির মালিক পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।
এর আগে গত অক্টোবরে আরেকটি বিস্ফোরণে অন্তত ২৫ জনের মৃত্যু হয়।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 