বুধবার, ৪ মে ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » সাবমেরিন থেকে ইউক্রেনে হামলা চালিয়েছে- রাশিয়া
সাবমেরিন থেকে ইউক্রেনে হামলা চালিয়েছে- রাশিয়া
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার দাবি করেছে, কৃষ্ণ সাগর থেকে সাবমেরিন ব্যবহার করে ইউক্রেনের স্থলে দুটি কালিবার মিসাইল ছুড়েছে রুশ বাহিনী।এর মাধ্যমে দ্বিতীয় বারের মতো ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযানে সাবমেরিন ব্যবহার করার কথা জানিয়েছে রাশিয়া।
প্রতিরক্ষা মন্ত্রণালয় সাবমেরিন ব্যবহার করে হামলার ভিডিও প্রকাশ করেছে। তারা জানিয়েছে, সাবমেরিন থেকে ছোড়া মিসাইল দুটি অজ্ঞাতস্থানে আঘাত হেনেছে।
এদিকে ইউক্রেনে হামলা করার আগে কৃষ্ণ সাগরে নিজেদের শক্তি মজুদ করে রাশিয়া।এই অঞ্চলটি থেকে যুদ্ধজাহাজ ব্যবহার করে প্রথম থেকেই মিসাইল হামলা করছে রাশিয়া৷ তাদের বেশ কয়েকটি উচ্চক্ষমতা সম্পন্ন যুদ্ধ জাহাজ ও সাবমেরিন এখানে অবস্থান করছে।
তবে রাশিয়ার এ যুদ্ধ জাহাজগুলো লক্ষ্য করে ইউক্রেনও প্রায়ই হামলা করেছে।
গত ১৫ এপ্রিল রাশিয়ার বিশাল যুদ্ধজাহাজ মস্কভা কৃষ্ণ সাগরের অতল গভীরে তলিয়ে যায়।
ইউক্রেন দাবি করে, তাদের তৈরি ও ছোড়া নেপচুন মিসাইল মস্কভাতে আঘাত হানে। যার ফলে জাহাজটি ধ্বংস হয়ে ডুবে যায়।
কিন্তু রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয় জাহাজটিতে আগুন লেগে এর অস্ত্রাগারে বিস্ফোরণ হয়৷ সে বিস্ফোরণের কারণে জাহাজটি ডুবে যায়৷
তবে মস্কভা ডুবে যাওয়ার পর রাশিয়া ইউক্রেনের মিসাইল কারখানাগুলো লক্ষ্য করে ব্যপক আক্রমণ শুরে করেছিল৷




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 