শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
শুক্রবার, ৬ মে ২০২২
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » এশিয়ান গেমস স্থগিত
শুক্রবার, ৬ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এশিয়ান গেমস স্থগিত

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্কঃ চীনের করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনা করে অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (ওসিএ) শুক্রবার এশিয়ান গেমস স্থগিতের ঘোষণা দেয়। গুঞ্জনই সত্যি হলো। স্থগিত হয়ে গেল হাংজো এশিয়ান গেমস। ২০২৩ সাল পর্যন্ত স্থগিত করা হলো এই আসর।

অলিম্পিকের পর দ্বিতীয় বৃহত্তম ক্রীড়াযজ্ঞ হিসেবে পরিচিত এশিয়ান গেমস। যার ১৯তম আসরটি হাংজোতে আগামী ১০ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত হওয়ার কথা ছিল।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সাংহাইয়ে কিছুদিন ধরেই নতুন করে লকডাউন জারি রয়েছে। সেখান থেকে এশিয়ান গেমসের আয়োজক শহর হাংজো মাত্র ১৭৫ কিলোমিটার দূরে।

রাজধানী বেইজিংসহ অন্য শহরগুলোতেও করোনাভাইরাস বিধিনিষেধ জারি রয়েছে। তাই নির্ধারিত সময়ে এই আসর শুরু নিয়ে আলোচনা চলছিল কিছু দিন ধরেই।

উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে ওসিএ তাদের নির্বাহী কমিটির বৈঠক শেষে বলেছে, ‘বৈশ্বিক চ্যালেঞ্জ’ স্বত্বেও হাংজো আয়োজক কমিটি গেমস আয়োজনে প্রস্তুত ছিল। কিন্তু মহামারি পরিস্থিতির সতর্ক পর্যবেক্ষণ এবং গেমসের আকারের কথা বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট সবার মত নিয়ে এটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গেমসের নতুন তারিখ ‘নিকট ভবিষ‍্যতে’ ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। তবে গেমসের নাম এবং প্রতীক অপরিবর্তিত থাকবে।

২০২০ সালের শুরুতে বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রদুর্ভাব শুরু হলে থমকে যায় ক্রীড়াঙ্গন। এক বছর করে পিছিয়ে যায় অলিম্পিক, ইউরো, কোপা আমেরিকার মতো বড় সব আসর। তিনটি প্রতিযোগিতাই অনুষ্ঠিত হয় গত বছর।এবার এশিয়ার বৃহত্তম ক্রীড়া আসর এশিয়ান গেমসও পেছাল।



এ পাতার আরও খবর

ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
চিকেনস নেকে’ ২০০০ কোটি রুপিতে ৩১ কি: মহাসড়ক বানাচ্ছে ভারত চিকেনস নেকে’ ২০০০ কোটি রুপিতে ৩১ কি: মহাসড়ক বানাচ্ছে ভারত
ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি যোগ দিবে কি না, ভারত জানে না ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি যোগ দিবে কি না, ভারত জানে না
জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ
কেন? তিব্বতে বন্যার ছবি ধামাচাপা দিয়েছিল চীন কেন? তিব্বতে বন্যার ছবি ধামাচাপা দিয়েছিল চীন
জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না  বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মমতার বিরুদ্ধে পুলিশের মামলা দায় মমতার বিরুদ্ধে পুলিশের মামলা দায়
জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বজুড়ে সম্মিলিত প্রচেষ্টার ডাক নেপালের জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বজুড়ে সম্মিলিত প্রচেষ্টার ডাক নেপালের
‘মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে: বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত’ ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে: বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত’

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না