শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

BBC24 News
রবিবার, ৮ মে ২০২২
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » আফগানিস্তানে নারীদের বোরকা পরা বাধ্যতামূলক- তালেবান
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » আফগানিস্তানে নারীদের বোরকা পরা বাধ্যতামূলক- তালেবান
৯৯৬ বার পঠিত
রবিবার, ৮ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আফগানিস্তানে নারীদের বোরকা পরা বাধ্যতামূলক- তালেবান

---বিবিসি২৪নিউজ,মধ্যপ্রাচ্য ডেস্ক আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান নির্দেশ জারি করেছে যে, এখন থেকে আফগান নারীদের প্রকাশ্য স্থানে মুখ-ঢাকা বোরকা পরতে হবে। গত কয়েক দশকের মধ্যে এই প্রথম আবার আফগানিস্তানে নারীদের বোরকা পরা বাধ্যতামূলক করা হলো।

কোন নারী এই নিয়ম না মানলে এবং সরকারী হুঁশিয়ারি অগ্রাহ্য করলে তার পরিবারের পুরুষ সদস্য বা অভিভাবকের তিন দিন পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

১৯৯০ এর দশকে তালেবান যখন ক্ষমতায় ছিল তখনো আফগানিস্তানে বোরকা পরা বাধ্যতামূলক করা হয়েছিল।

তবে গত বছর আফগানিস্তানের ক্ষমতায় ফিরে আসার পর তালেবান বোরকা পরতে বাধ্য করার চেষ্টা করেনি।

আফগানিস্তানে অনেক নারী এমনিতেই বোরকা পরেন। তবে অনেক নারীকে, বিশেষ করে শহরাঞ্চলে, কেবলমাত্র মাথার চুল ঢাকার জন্য কিছু পরতে দেখা যায়।

বোরকা নিয়ে এই নতুন নির্দেশ জারি করেছে আফগানিস্তানের ধর্মীয় নীতি-নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয়। তালেবান কর্মকর্তারা এই নির্দেশকে একটি ‘পরামর্শ’ হিসেবে বর্ণনা করলেও এটি না মানলে ধাপে ধাপে কী ঘটবে, তা পরিষ্কার করে বলে দিয়েছেন। যেমন:

•প্রথমত, কেউ যদি বোরকা না পরে তাদের বাড়ি পরিদর্শনে গিয়ে কর্মকর্তারা ঐ নারীর স্বামী, ভাই বা পিতার সঙ্গে কথা বলবেন।

•দ্বিতীয় ধাপে ঐ নারীর পুরুষ অভিভাবককে সরকারি দফতরে ডেকে পাঠানো হবে

•তৃতীয় ধাপে ঐ পুরুষ অভিভাবককে আদালতে নেয়া হবে এবং তিন দিন পর্যন্ত সাজা হতে পারেইসলামের পবিত্র ধর্মগ্রন্থ কোরানে মুসলিম পুরুষ এবং নারীদের সংযত এবং শালীন পোশাক পরতে বলা হয়েছে। পুরুষদের বেলায় এরকম শালীন পোশাক হচ্ছে নাভি থেকে পায়ের গোড়ালির উপর পর্যন্ত কাপড়ে আবৃত রাখা। আর নারীর বেলায় মুখ, হাত এবং পা ছাড়া শরীরের সমস্ত অংশ ঢেকে রাখা। নিজের বিবাহিত স্বামী কিংবা আত্মীয় পুরুষ ছাড়া অন্য সব পুরুষের সামনে মেয়েদের এই পর্দা মেনে চলতে হবে।

তবে ইসলামের অনুসারীদের মধ্যে অনেক বিতর্ক আছে নারীর বেলায় এটুকু পর্দাই যথেষ্ট কিনা। এ কারণে হিজাব (আরবিতে এর আক্ষরিক অর্থ ঢেকে রাখা) এবং নিকাবের (পুরো মুখ ঢেকে রাখা কাপড়) মতো পর্দায় অনেক পার্থক্য আছে।

হিজাব হচ্ছে সাধারণত এমন একটি ওড়না, যেটি দিয়ে মাথার চুল এবং ঘাড় ঢেকে রাখা হয়। আর নিকাব হচ্ছে মুখ ঢেকে রাখা পর্দা, যেখানে শুধু চোখের জায়গাটা খোলা থাকে। এই নিকাব পরা হয় একটি মাথা ঢাকা ওড়না বা পুরো শরীর ঢাকা আবায়ার সঙ্গে।আর বোরকা এমন পোশাক, যেখানে সমস্ত মুখ এবং শরীর ঢাকা থাকে, শুধু চোখের সামনে একটা জালি পর্দার ভেতর দিয়ে বাইরে দেখা যায়।

আফগানিস্তানে প্রাত্যহিক জীবনে তালেবান যেসব কঠোর ধর্মীয় বিধিনিষেধ আরোপ করেছে, তার বেশিরভাগই নারীদের টার্গেট করে।

আফগানিস্তান হচ্ছে বিশ্বের একমাত্র দেশ, যেখানে লিঙ্গভেদে শিক্ষাকে সীমিত করে দেয়া হয়েছে। তালেবানের আন্তর্জাতিক স্বীকৃতির ক্ষেত্রে এটি একটি প্রধান আপত্তির জায়গা।

আফগানিস্তানে মেয়েদের মাধ্যমিক শিক্ষা নিষিদ্ধ করা হয়েছে। নারী বিষয়ক মন্ত্রণালয় বিলুপ্ত করা হয়েছে এবং অনেক ক্ষেত্রেই এখন নারীদের কাজ করতে দেয়া হচ্ছে না।



এ পাতার আরও খবর

জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান? সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
ইসরায়েলে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কেউ, তাহলে প্রধানমন্ত্রী কে হবেন ইসরায়েলে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কেউ, তাহলে প্রধানমন্ত্রী কে হবেন
যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ
হামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদির হামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদির
বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান: বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান:
নির্বাচন ঘিরে বড় পরীক্ষায় ট্রাম্প ও নেতানিয়াহু নির্বাচন ঘিরে বড় পরীক্ষায় ট্রাম্প ও নেতানিয়াহু
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির

আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?