সোমবার, ৯ মে ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » ইউক্রেনের স্কুলে রাশিয়ার বোমা হামলায় ৬০ জন নিহত: জেলেনস্কি
ইউক্রেনের স্কুলে রাশিয়ার বোমা হামলায় ৬০ জন নিহত: জেলেনস্কি
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ পূর্ব ইউক্রেনের একটি স্কুলে রাশিয়ার বাহিনীর বোমা হামলায় ৬০ জন নিহত হয়েছেন। এ তথ্য জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার রাতে দেওয়া এক বার্তায় তিনি একথা জানান।
সোমবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার এই বোমা হামলার পর লুহানস্ক অঞ্চলের গভর্নর সেরহি হাইদাই বলেছিলেন যে, বিলোহোরিভকা এলাকার ওই স্কুলে ৯০ জন আশ্রয় নিয়েছিলেন। তাদের মধ্যে ৩০ জনকে উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, রাশিয়ার বিমান থেকে এখানে বোমা ফেলা হয়েছে।
হামলার পরপরই প্রায় ৬০ জনের মৃত্যুর আশঙ্কার কথা জানিয়েছিল ইউক্রেনীয় কর্তৃপক্ষ।
নিজের টেলিগ্রাম অ্যাকাউন্টে রোববার দেওয়া এক বার্তায় লুহানস্ক অঞ্চলের গভর্নর সেরহি হাইদাই জানান, ‘হামলার পর স্কুল ভবনের ধ্বংসস্তূপের নিচে ৬০ জন আটকা পড়েছেন এবং সম্ভবত তাদের সবাই প্রাণ হারিয়েছেন।’
লুহানস্ক অঞ্চলের গভর্নরের এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে আলজাজিরা তাৎক্ষণিকভাবে জানালেও প্রেসিডেন্ট জেলেনস্কি পরে ৬০ জন নিহতের কথা জানান।
অবশ্য এই হামলার বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি রাশিয়া।
গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেন। প্রায় আড়াই মাস ধরে চলা এই সামরিক অভিযানে রাশিয়ার হামলায় ইউক্রেনের সামরিক-বেসামরিক বহু অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 