শিরোনাম:
●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ১০ মে ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » শ্রীলংকায় ‘সহিংসতাকারীদের’ দেখামাত্র গুলির নির্দেশ
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » শ্রীলংকায় ‘সহিংসতাকারীদের’ দেখামাত্র গুলির নির্দেশ
৬৫৬ বার পঠিত
মঙ্গলবার, ১০ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শ্রীলংকায় ‘সহিংসতাকারীদের’ দেখামাত্র গুলির নির্দেশ

---বিবিসি২৪নিউজ,এশিয়া ডেস্কঃ শ্রীলংকায় সোমবার রক্তক্ষয়ী সংঘর্ষের পর আরও সংঘর্ষ ঠেকাতে ও শান্তি প্রতিষ্ঠা করতে দেশটির সরকার সহিংসতাকারীদের দেখামাত্র গুলি করার নির্দেশ দিয়েছে।

মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যাদেরই সরকারি সম্পত্তি ধ্বংস করতে ও ব্যক্তিগত সম্পত্তি লুটপাট করতে দেখা যাবে তাদের দেখা মাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে। খবর এএফপির।

তাছাড়া পুলিশ ও সেনাবাহিনীকেও অনেক ক্ষমতা প্রদান করা হয়েছে।

বলা হয়েছে সেনাবাহিনী ও পুলিশ কোনো ওয়ারেন্ট ছাড়া যে কাউকে গ্রেফতার করতে পারবে। তাছাড়া সেনাবাহিনী কাউকে আটক করলে পুলিশের হাতে তুলে দেওয়ার আগে ২৪ ঘণ্টা বা তারও বেশি সময় নিজেদের জিম্মায় রাখতে পারবে।

এমনকি পুলিশ ও সেনাবাহিনীকে সন্দেহভাজন যে কারও বাড়ি ও গাড়ি তল্লাশি করার অনুমতি দেওয়া হয়েছে।

এদিকে সোমবার পুরো শ্রীলংকায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে সরকার বিরোধী আন্দোলন।

এদিন সদ্যই পদত্যাগ করা প্রধানমন্ত্রী মাহিন্দা রাজপাকসের সমর্থকরা কলম্বোতে সরকার বিরোধী আন্দোলনকারীদের ওপর চড়াও হয়। তারা লাঠি দিয়ে আন্দোলনকারীদের ওপর আঘাত করে।

এরপরই পুরো দেশে ছড়িয়ে পড়ে এ সংঘর্ষ। স্থানীয় সময় রাতে বিক্ষুদ্ধ জনতা সরকার দলীয় রাজনীতিবীদদের বাড়িতে হামলা ও আগুন ধরিয়ে দেয়। তাছাড়া রাজাপাকসের সরকারি বাড়িতেও হামলা করার চেষ্টা চালায়।

সংবাদ সংস্থা এএফপি আরও জানিয়েছে, রাতের বেলা কলম্বো বিমানবন্দরের রাস্তা অবরোধ করে জনতা। জানা গেছে রাজাপাকসেপন্থি কেউ যেন দেশ ছেড়ে না পালাতে পারে সেজন্য বিমানবন্দর ঘেরাও করেছিলেন তারা।

পুলিশ জানিয়েছে, সোমবারের সংঘর্ষে আটজন প্রাণ হারিয়েছেন। এছাড়া আরও ২২৫ জন আহত হয়েছেন।

এদিকে সোমবার মাহিন্দা রাজাপাকসের সরকারি বাসভবনে উত্তেজিত জনতা হামলা করার পর তাকে হেলিক্প্টারে করে উদ্ধার করে নিয়ে যায় সেনাবাহিনী।

চামাল পোলওয়াত্তে নামে একজন আন্দোলনকারী জানান, প্রেসিডেন্টকেও পদত্যাগ করতে হবে। তিনি পদত্যাগ না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।



এ পাতার আরও খবর

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আর্কাইভ

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা