শিরোনাম:
●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

BBC24 News
সোমবার, ১৬ মে ২০২২
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ফিনল্যান্ড নেটোতে যোগ দেবার আনুষ্ঠানিক ঘোষণা
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ফিনল্যান্ড নেটোতে যোগ দেবার আনুষ্ঠানিক ঘোষণা
৬২৬ বার পঠিত
সোমবার, ১৬ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফিনল্যান্ড নেটোতে যোগ দেবার আনুষ্ঠানিক ঘোষণা

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ ফিনল্যান্ড রবিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে যে,তারা পশ্চিমা নেটো সামরিক জোটে যোগ দেওয়ার জন্য আবেদন করতে ইচ্ছুক । এর মাধ্যমে দেশটি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সতর্কবার্তা উপেক্ষা করলো। পুতিন বলেছিলেন যে এমন পদক্ষেপ এই দুই দেশের মধ্যকার শান্তিপূর্ণ সম্পর্ককে “নেতিবাচকভাবে প্রভাবিত” করবে।

হেলসিংকির প্রেসিডেন্সিয়াল প্যালেসে প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো এবং প্রধানমন্ত্রী সান্না মারিন নেটো সদস্যপদের জন্য আবেদনের ঘোষণা দেন।

নিনিস্তো বলেন, “এটি এক ঐতিহাসিক দিন। নতুন এক অধ্যায় শুরু হচ্ছে।”

২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ এবং অব্যাহত আগ্রাসনের পরিপ্রেক্ষিতে, নেটোতে ফিনল্যান্ডের যোগদানের আবেদনের ঘোষণাটি প্রত্যাশিত ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলশ্রুতি হিসেবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ৩০ সদস্যবিশিষ্ট এই সামরিক জোট গঠন করা হয়েছিল।

ফিনল্যান্ডের পশ্চিমের প্রতিবেশি দেশ সুইডেনেরও জোটটিতে যোগদানের আবেদন প্রত্যাশা করা হচ্ছে। এর ফলে তাদের দুই শতাব্দীর সামরিক নিরপেক্ষতার অবসান হবে।

এই দুই নর্ডিক দেশের নেটো আবেদন দ্রুত গ্রহণ করা হবে বলে ধারণা করা হচ্ছে। নেটো মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ সাম্প্রতিককালে বলেছেন যে, এই দুই দেশকে স্বাগত জানানো হবে।

ক্রেমলিনের প্রেস সার্ভিস জানিয়েছে, শনিবার নিনিস্তোর সাথে এক ফোনালাপে পুতিন ফিনল্যান্ডের নেতাকে সতর্ক করেছেন যে “তাদের প্রথাগত সামরিক নিরপেক্ষতার নীতি বিসর্জন দেওয়াটা ভুল হবে কারণ ফিনল্যান্ডের নিরাপত্তার প্রতি কোন হুমকি নেই।”

রাশিয়ার সাথে ফিনল্যান্ডের ১,৩০০ কিলোমিটার দীর্ঘ সীমান্তই, নেটো দেশগুলোর মধ্যে রাশিয়ার সাথে দীর্ঘতম সীমান্ত হবে।

এদিকে, রাশিয়া ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে। নেটো যোগদানের তাদের আবেদনের প্রতিশোধ হিসেবে তা করা হয়েছে বলে আপাতদৃষ্টিতে মনে হয়েছে। ফিনল্যান্ড তাদের জ্বালানী চাহিদার ১০% রাশিয়া থেকে পেয়ে থাকে। বর্তমানে সুইডেন এই ঘাটতি পূরণ করছে।



এ পাতার আরও খবর

বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান

আর্কাইভ

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা