সোমবার, ১৬ মে ২০২২
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ফিনল্যান্ড নেটোতে যোগ দেবার আনুষ্ঠানিক ঘোষণা
ফিনল্যান্ড নেটোতে যোগ দেবার আনুষ্ঠানিক ঘোষণা
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ ফিনল্যান্ড রবিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে যে,তারা পশ্চিমা নেটো সামরিক জোটে যোগ দেওয়ার জন্য আবেদন করতে ইচ্ছুক । এর মাধ্যমে দেশটি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সতর্কবার্তা উপেক্ষা করলো। পুতিন বলেছিলেন যে এমন পদক্ষেপ এই দুই দেশের মধ্যকার শান্তিপূর্ণ সম্পর্ককে “নেতিবাচকভাবে প্রভাবিত” করবে।
হেলসিংকির প্রেসিডেন্সিয়াল প্যালেসে প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো এবং প্রধানমন্ত্রী সান্না মারিন নেটো সদস্যপদের জন্য আবেদনের ঘোষণা দেন।
নিনিস্তো বলেন, “এটি এক ঐতিহাসিক দিন। নতুন এক অধ্যায় শুরু হচ্ছে।”
২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ এবং অব্যাহত আগ্রাসনের পরিপ্রেক্ষিতে, নেটোতে ফিনল্যান্ডের যোগদানের আবেদনের ঘোষণাটি প্রত্যাশিত ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলশ্রুতি হিসেবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ৩০ সদস্যবিশিষ্ট এই সামরিক জোট গঠন করা হয়েছিল।
ফিনল্যান্ডের পশ্চিমের প্রতিবেশি দেশ সুইডেনেরও জোটটিতে যোগদানের আবেদন প্রত্যাশা করা হচ্ছে। এর ফলে তাদের দুই শতাব্দীর সামরিক নিরপেক্ষতার অবসান হবে।
এই দুই নর্ডিক দেশের নেটো আবেদন দ্রুত গ্রহণ করা হবে বলে ধারণা করা হচ্ছে। নেটো মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ সাম্প্রতিককালে বলেছেন যে, এই দুই দেশকে স্বাগত জানানো হবে।
ক্রেমলিনের প্রেস সার্ভিস জানিয়েছে, শনিবার নিনিস্তোর সাথে এক ফোনালাপে পুতিন ফিনল্যান্ডের নেতাকে সতর্ক করেছেন যে “তাদের প্রথাগত সামরিক নিরপেক্ষতার নীতি বিসর্জন দেওয়াটা ভুল হবে কারণ ফিনল্যান্ডের নিরাপত্তার প্রতি কোন হুমকি নেই।”
রাশিয়ার সাথে ফিনল্যান্ডের ১,৩০০ কিলোমিটার দীর্ঘ সীমান্তই, নেটো দেশগুলোর মধ্যে রাশিয়ার সাথে দীর্ঘতম সীমান্ত হবে।
এদিকে, রাশিয়া ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে। নেটো যোগদানের তাদের আবেদনের প্রতিশোধ হিসেবে তা করা হয়েছে বলে আপাতদৃষ্টিতে মনে হয়েছে। ফিনল্যান্ড তাদের জ্বালানী চাহিদার ১০% রাশিয়া থেকে পেয়ে থাকে। বর্তমানে সুইডেন এই ঘাটতি পূরণ করছে।




জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির
ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর 