সোমবার, ১৬ মে ২০২২
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ভারত থেকে গম আনতে পারবে: হাইকমিশন
ভারত থেকে গম আনতে পারবে: হাইকমিশন
বিবিসি২৪নিউজ,কুটনৈতিক প্রতিবেদক ঢাকাঃ ভারতে গমের বাণিজ্যিক রপ্তানির ওপর বিধিনিষেধ আরোপ করা হলেও প্রতিবেশী দেশগুলো ভারত থেকে গম আনতে পারবে। এছাড়া রপ্তানির জন্য ইতোমধ্যে চুক্তিবদ্ধ গমের চালানের ওপর কোনো প্রভাব পড়বে না।
রোববার (১৫ মে) ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, সম্প্রতি গণমাধ্যমে ভারত থেকে গম রপ্তানির ওপর ‘নিষেধাজ্ঞা’র খবর প্রকাশিত হয়েছে।অভ্যন্তরীণ খাদ্যের প্রাপ্যতা রক্ষা, খাদ্য-মূল্যের সাথে সম্পর্কিত মুদ্রাস্ফীতি প্রশমিত করতে এবং ভারতের প্রতিবেশী এবং খাদ্য নিরাপত্তার উদ্বেগসহ অন্যান্য দেশের প্রকৃত চাহিদাগুলোর সমর্থনে এই ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে।
এটি স্পষ্ট করা হয়েছে যে, ভারত থেকে গমের বাণিজ্যিক রপ্তানির ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
তবে এই নির্দেশাবলিতে রপ্তানির জন্য ইতোমধ্যে চুক্তিবদ্ধ গমের চালানের ওপর কোনো প্রভাব ফেলবে না।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই নির্দেশাবলী ভারতের প্রতিবেশী এবং অন্যান্য দেশগুলো যারা তাদের সরকারের অনুরোধে অভ্যন্তরীণ খাদ্য নিরাপত্তা নীতির পরিপূরক হিসাবে এই পণ্য সংগ্রহ করতে আগ্রহী তাদের জন্য গম রপ্তানি সরবরাহ বন্ধ হবে না।




ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
চিকেনস নেকে’ ২০০০ কোটি রুপিতে ৩১ কি: মহাসড়ক বানাচ্ছে ভারত
ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি যোগ দিবে কি না, ভারত জানে না
জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ
কেন? তিব্বতে বন্যার ছবি ধামাচাপা দিয়েছিল চীন
জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মমতার বিরুদ্ধে পুলিশের মামলা দায়
জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বজুড়ে সম্মিলিত প্রচেষ্টার ডাক নেপালের
‘মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে: বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত’ 