শিরোনাম:
●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

BBC24 News
শনিবার, ২১ মে ২০২২
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » সুনামগঞ্জে বন্যায় বিশাল ক্ষয়ক্ষতি
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » সুনামগঞ্জে বন্যায় বিশাল ক্ষয়ক্ষতি
৮৭১ বার পঠিত
শনিবার, ২১ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুনামগঞ্জে বন্যায় বিশাল ক্ষয়ক্ষতি

---বিবিসি২৪িউজ,নিজস্ব প্রতিনিধিঃ সুনামগঞ্জে গত দশদিনের পাহাড়ি ঢল ও ভারি বর্ষণে সৃষ্ট বন্যায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন প্রায় ১৯৫ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।জেলার বিশ্বম্ভরপুর, তাহিরপুর, ছাতক, দোয়ারাবাজার ও সুনামগঞ্জ সদর উপজেলার কয়েকটি সড়কের গুরুত্বপূর্ণ অংশ ভেসে গেছে। তাছাড়াও চারটি সেতুর সংযোগস্থল ধসে গেছে। এতে প্রায় ৫০ কোটি টাকার প্রাথমিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বন্যা প্রলম্বিত হলে ক্ষয়ক্ষতি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, বন্যায় ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক ও নিয়ামতপুন তাহিরপুর সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। নিয়ামতপুর-তাহিরপুর সড়কের কয়েকটি স্থানে ভেঙে ভেসে গেছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুব আলম বলেন, ছাতক, দোয়ারাবাজার, তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও সুনামগঞ্জ সদর উপজেলার প্রায় ১৯৫ কিলোমিটার সড়ক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও অনেক রাস্তাঘাট, কালভার্ট ও সেতু পানির নিচে ডুবে আছে। সেতুর সংযোগস্থল ডুবে আছে। এ পর্যন্ত ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামাণিক বলেন, ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক ও নিয়ামতপুর আনোয়ারপুর সড়ক বন্যায় ডুবে গেছে। এতে ক্ষয়ক্ষতি হবে। তবে পানি কমলে প্রকৃত ক্ষয়ক্ষতির তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

বিশ্বম্ভরপুরের ফতেপুর গ্রামের বাসিন্দা টিটো দাস বলেন, তাহিরপুর-নিয়ামতপুর সড়কটি এমনিতেই ভাঙাচোরা। গত কয়েকদিনের বন্যায় সড়কটি বিভিন্ন স্থানে ধসে গেছে। পানি কমলে এই সড়ক দিয়ে যোগাযোগ কঠিন হয়ে যবে।

দোয়ারাবাজার উপজেলার নৈনগাও গ্রামের তরুণ সমাজসেবী দিলোয়ার হোসেন বলেন, “উপজেলার বহু রাস্তাঘাট এখনও ডুবে আছে। বন্যায় আমরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি।”

এ বিষয়ে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেন, “আমার নির্বাচনী এলাকা ছাতক ও দোয়ারাবাজারের হাজার হাজার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। দুটি উপজেলার সরকারি-বেসরকারি অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন করে ক্ষয়ক্ষতির নিরুপনের কাজ করছি।”



আর্কাইভ

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা