শনিবার, ২১ মে ২০২২
প্রথম পাতা » ইউরোপ | শিরোনাম | সাবলিড » ইউরোপে ছড়িয়ে পড়ছে ‘ভয়াবহ’ মাঙ্কি পক্স সংক্রমণ
ইউরোপে ছড়িয়ে পড়ছে ‘ভয়াবহ’ মাঙ্কি পক্স সংক্রমণ
বিবিসি২৪নিউজ,ইইউ প্রতিনিধিঃ বিশ্বের বিভিন্ন দেশে সম্প্রতি বিরল রোগ মাঙ্কিপক্স ছড়িয়েছে। ইউরোপে এই পক্সে সংক্রমণ ‘ভয়াবহ’ আকার ধারণ করেছে। এই রোগে আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়েছে।
জার্মানির কর্মকর্তারা এ অঞ্চলে মাঙ্কিপক্সের এই বিস্তারকে ‘এ যাবৎকালের সবচেয়ে বড়’ সংক্রমণ বলে বর্ণনা করেছেন। খবর ডয়েচেভেলের।
যুক্তরাষ্ট্র, কানাডা, স্পেন, পর্তুগাল, বেলজিয়াম, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যসহ নানা দেশে বর্তমানে মাঙ্কিপক্স সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।
শুক্রবার জার্মানির সশস্ত্র বাহিনীর মেডিকেল সার্ভিস সেদেশে প্রথম মাঙ্কিপক্স রোগী শনাক্ত করেছে। তারা বলছে, ‘যুক্তরাজ্য, স্পেন এবং পর্তুগালে মাঙ্কিপক্সের যে সংক্রমণ ধরা পড়েছে, তা ইউরোপ অঞ্চলে এ রোগের সবচেয়ে ব্যাপক এবং বড় ধরনের সংক্রমণ।’
মাঙ্কিপক্স একটি বিরল ভাইরাস সংক্রমণ জনিত রোগ, যা পশু থেকে মানুষের মধ্যে সংক্রমিত হয়। সাধারণত এ রোগে শরীরে মৃদু উপসর্গ দেখা দেয় এবং আশার কথা হচ্ছে, অধিকাংশ মানুষ কয়েক সপ্তাহের মধ্যেই সুস্থ হয়ে ওঠেন।
প্রথম বানরের মধ্যে এ রোগ শনাক্ত হয়েছিল। ঘনিষ্ঠ সংস্পর্শ থেকে সাধারণত এই রোগ ছড়ায় এবং আফ্রিকার বাইরে রোগটি ছড়িয়ে পড়ার ঘটনা বিরল। সেকারণেই সম্প্রতি দেশে দেশে মাঙ্কিপক্সের বিস্তার উদ্বেগ সৃষ্টি করেছে।




রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন
ইউরোপে হামলার করতে পারে ইরান:ফাইন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট
ইউরোপ জুড়ে নতুন তাপপ্রবাহের শঙ্কায়
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল আশঙ্কা
জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস
ইরান ইস্যুতে ট্রাম্পকে ‘ব্যাপক সহায়তা’ দিচ্ছে “নেটো”: মার্ক রুটে 