শিরোনাম:
●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

BBC24 News
রবিবার, ২২ মে ২০২২
প্রথম পাতা » ইউরোপ | খেলাধুলা » রিয়াল মাদ্রিদ”বিনা পয়সার খেলোয়াড়ে বদলে যাওয়া ফুটবল
প্রথম পাতা » ইউরোপ | খেলাধুলা » রিয়াল মাদ্রিদ”বিনা পয়সার খেলোয়াড়ে বদলে যাওয়া ফুটবল
৯৫৫ বার পঠিত
রবিবার, ২২ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রিয়াল মাদ্রিদ”বিনা পয়সার খেলোয়াড়ে বদলে যাওয়া ফুটবল

---বিবিসি২৪নিউজ, স্পপোস ডেস্ক: প্রথম প্রস্তাব ১৫০ মিলিয়ন ইউরো। কিছুটা বাড়িয়ে রিয়াল মাদ্রিদ করল ১৮০ মিলিয়ন। পিএসজি তাতেও রাজি নয়। এরপর শেষ প্রস্তাব ২০০ মিলিয়ন ইউরো না ছোড়বান্দা পিএসজি আমলে নেয়নি একটিও। কিলিয়ান এমবাপ্পেকে শেষ পর্যন্ত ছাড়েনি তারা। রিয়াল মাদ্রিদ অধৈর্য হয়নি। শান্ত থেকে অপেক্ষা করেছে আরো একটি মৌসুম। তারা জানত, ২০২২ সালের জুনে শেষ হচ্ছে এমবাপ্পের চুক্তির মেয়াদ। এরপর বিশ্বকাপজয়ী এই ফরাসি হয়ে যাবেন বিনা পয়সার ফুটবলার। সম্মানজনক সাইনিং বোনাস দিয়ে তখন এমনিই পাওয়া যাবে তাঁকে।

তবে এমবাপ্পের মা ফাইজা লামারি আর আইনজীবী দেলফানির সঙ্গে আলোচনার টেবিলে বসতেই প্রথম ধাক্কাটা খায় রিয়াল। দেলফানি আলোচনাই শুরু করেন এভাবে, ‘আপনারা তো ২০০ মিলিয়ন দিতে চেয়েছিলেন পিএসজিকে। তাহলে আমাদেরও সেটা দিন। ’ রিয়াল কর্তারা রসিকতা ভেবেছিলেন শুরুতে। কিন্তু দেলফানি অনড় থাকায় দরদামে যান তাঁরা। ১০০ মিলিয়ন ইউরো পর্যন্ত রাজি হয় রিয়াল। আলোচনার সেখানেই ইতি।

পিএসজি এটা জানতে পেরে চুক্তি নবায়নে প্রস্তাব দেয় ১৫০ মিলিয়ন ইউরো। নড়েচড়ে বসে রিয়াল। প্রেসিডেন্ট ফ্লোরেন্তিতো পেরেজও রাজি হন ১৫০ মিলিয়ন পর্যন্ত। এরপর আর কোনো সুযোগ দেয়নি পিএসজি। এক ধাক্কায় অঙ্কটা দ্বিগুণ করে পাঠায় ৩০০ মিলিয়ন সাইনিং বোনাসের প্রস্তাব! রিয়াল সমর্থকরা বুঝে যায়, বিনা পয়সার হলেও মুফতের খেলোয়াড় নন এমবাপ্পে। অবিশ্বাস্য অঙ্কের প্রস্তাবে পিএসজিকে আর ‘না’ করতে পারেননি এমবাপ্পে।

শুধু এমবাপ্পেই নন, চুক্তি শেষ হওয়া ‘বিনা পয়সার ফুটবলাররা’ বদলে দিয়েছেন ফুটবলের দলবদলের বাজারটাই। ক্লাবকে বাড়তি টাকা দিতে না চেয়ে নিজেরা দরদাম করছেন নিজেদের। ফিফার হিসাবে করোনার এই ক্রান্তিকালে ২০২০ সাল থেকে ৬৩ শতাংশ ফুটবলার ক্লাব বদলেছেন ‘ফ্রি এজেন্ট’ হয়ে। তাই নিকট ভবিষ্যতে নেইমারকে ২২২ মিলিয়ন ইউরো দিয়ে কেনার মতো ঘটনা হয়তো ঘটবে না আর।

আন্তোনিও রুডিগারের কথাই ধরুন। চেলসির হয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ী এই সেন্ট্রাল ডিফেন্ডার কোনোভাবে রাজি হননি চুক্তির মেয়াদ বাড়াতে। পিএসজি, বায়ার্ন মিউনিখ তাঁকে পেতে প্রতিনিধি পাঠায় কয়েক দফা। শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি করেন এই জার্মান। সাইনিং বোনাস হিসাবে রিয়াল তাঁকে দিয়েছে ৩৫ মিলিয়ন ইউরো। চার বছরের চুক্তিতে সব মিলিয়ে রিয়াল থেকে পাবেন ৯০ মিলিয়ন ইউরো। অথচ চেলসি পাচ্ছে না এক কানাকড়ি।

বরুশিয়া ডর্টমুন্ডে আর্লিং হালান্ডের রিলিজ ক্লজ ছিল ৬৪ মিলিয়ন পাউন্ড। রিয়াল মাদ্রিদ নজরে রেখেছিল তাঁকে। এমবাপ্পের আশায় শেষ পর্যন্ত প্রস্তাব দেয়নি তারা। তাই ৫১ মিলিয়ন পাউন্ডেই ম্যানসিটি পেয়ে গেছে হালান্ডকে। রিয়াল এবার প্রস্তাব না করলেও ভবিষ্যতে যে করবে না, এর নিশ্চয়তা কী? নিজের পারফরম্যান্সের গ্রাফ উন্নত হলে রিয়ালের মতো আরো অনেক ক্লাব পেতে চাইবে হালান্ডকে। সেটা বুঝে চুক্তির তৃতীয় বছরে ১৫০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ রেখেছেন হালান্ড নিজে! মানে বদলে যাওয়া ফুটবলে খেলোয়াড়রা এতটা শক্তিশালী যে রাখতে পারছেন ইচ্ছামতো রিলিজ ক্লজও। মানতেই হবে এই পরিবর্তনটা।



এ পাতার আরও খবর

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন
ইউরোপে হামলার করতে পারে ইরান:ফাইন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট ইউরোপে হামলার করতে পারে ইরান:ফাইন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট
ইউরোপ জুড়ে নতুন তাপপ্রবাহের শঙ্কায় ইউরোপ জুড়ে নতুন তাপপ্রবাহের শঙ্কায়
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল  আশঙ্কা ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল আশঙ্কা
জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস
ইরান ইস্যুতে ট্রাম্পকে ‘ব্যাপক সহায়তা’ দিচ্ছে “নেটো”: মার্ক রুটে ইরান ইস্যুতে ট্রাম্পকে ‘ব্যাপক সহায়তা’ দিচ্ছে “নেটো”: মার্ক রুটে

আর্কাইভ

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা