মঙ্গলবার, ২৪ মে ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » জাপানে “কোয়াড নিরাপত্তা” সম্মেলনের কাছে ‘উড়ল চীন–রাশিয়ার যুদ্ধবিমান’
জাপানে “কোয়াড নিরাপত্তা” সম্মেলনের কাছে ‘উড়ল চীন–রাশিয়ার যুদ্ধবিমান’
বিবিসি২৪নিউজ,আবু শামীম পিয়ার,(টোকিও) জাপান থেকেঃ জাপানের টোকিওতে কোয়াড নিরাপত্তা সম্মেলন চলছে। সেখানে উপস্থিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ কোয়াডভুক্ত দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানেরা। এর মধ্যেই জাপান সাগরের ওপর দিয়ে চীন-রাশিয়ার যুদ্ধবিমান যৌথ মহড়া চালিয়েছে। আজ মঙ্গলবার জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
এ ঘটনায় চীন ও রাশিয়ার কাছে জাপানের পক্ষ থেকে ‘গভীর উদ্বেগ’ জানানো হয়েছে বলে জাপানের প্রতিরক্ষামন্ত্রী নোবুও কিশি জানিয়েছেন। টোকিওতে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে কোয়াডের এই সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছাড়াও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিমানগুলো জাপানের আকাশসীমায় পৌঁছায়নি। কিন্তু গত নভেম্বর মাসের পর চতুর্থবারের মতো জাপানের নাকের ডগায় যৌথ বিমান মহড়া চালাল চীন-রাশিয়া।
নোবুও কিশি বলেন, জাপান সাগরে চীন ও রাশিয়ার দুটি বোমারু বিমান মহড়া চালিয়েছে। এ ছাড়া পূর্ব চীন সাগরেও যৌথ বিমান মহড়া চালিয়েছে দেশ দুটি।জাপানের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, এ ছাড়া একটি রাশিয়ান গোয়েন্দা বিমান জাপানের হোক্কাইডু দ্বীপের উত্তর দিক থেকে মধ্য জাপানোর নোতো উপদ্বীপে উড়ে গেছে। কোয়াড সম্মেলন চলাকালে দুই দেশের এমন কর্মকাণ্ডকে উত্তেজনাকর বলে আখ্যা দিয়েছেন তিনি।




রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী 