বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
প্রথম পাতা » অর্থনীতি | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » প্রবাসী ও রপ্তানিকারকদের ডলারের দাম বেঁধে দেওয়া হবে-গভর্নর ফজলে কবির
প্রবাসী ও রপ্তানিকারকদের ডলারের দাম বেঁধে দেওয়া হবে-গভর্নর ফজলে কবির
বিবিসি২৪নিউজ,অথনৈতিক প্রতিবেদক ঢাকাঃ ডলার–সংকট কাটাতে এবার প্রবাসী আয়ে এক দর বেঁধে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ফলে কোনো ব্যাংক বেশি দাম দিয়ে বিদেশ থেকে আয় সংগ্রহ করতে পারবে না। পাশাপাশি রপ্তানিকারকদের নিজ ব্যাংকের মাধ্যমে বিল নগদায়ন করতে হবে। ব্যাংকগুলো মিলে ডলারের মূল্য নির্ধারণ করে দেবে; আর সেই দামে আসবে প্রবাসী আয়, নগদায়ন হবে রপ্তানি আয়।
ব্যাংকগুলোর প্রস্তাবিত ডলারের মূল্য নিয়মিত ভিত্তিতে পর্যালোচনা করবে কেন্দ্রীয় ব্যাংক। ডলারের সংকট কাটাতে আজ বৃহস্পতিবার বিকেলে ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) সঙ্গে সভায় বসে কেন্দ্রীয় ব্যাংক। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবির। এবিবির চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন ও বাফেদার চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের এমডি আতাউর রহমান প্রধানসহ দুই কমিটির সংশ্লিষ্ট সদস্যরা এতে উপস্থিত ছিলেন।
সভা শেষে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, নিয়মিত ভিত্তিতে যে ডলার বিক্রি হচ্ছে, তা অব্যাহত থাকবে। রপ্তানিকারকদের নিজ ব্যাংকে ডলার নগদায়ন করতে হবে। বাফেদা ও এবিবি ডলারের এক মূল্য নির্ধারণ করে দেবে, যা মেনে চলবে সব ব্যাংক। এই দামেই প্রবাসী আয় আনতে হবে।
সভায় উপস্থিত একজন ব্যাংকার জানান, এই সিদ্ধান্তে ডলার–সংকট কাটবে না। ডলারের যে চাহিদা তৈরি হয়েছে, তার জোগান না বাড়লে সংকট বাড়তেই থাকবে। দাম ধরে রেখে ও নিয়ন্ত্রণের চিন্তা থেকে বের হয়ে বাস্তবভিত্তিক সিদ্ধান্ত নিতে হবে, যা দেশের জন্য ভালো হবে।




বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি
ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে
বিশ্ববাজারে তেলের দাম কত কমল
জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে হামলার ‘লক্ষ্যবস্তু বানানোর’ সতর্কতা ইরানের
সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল
ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ
জেট ফুয়েলের দাম বাড়লো ৮০ শতাংশ
নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান
বাণিজ্যচুক্তি নিয়ে ‘চালবাজি’ করা দেশগুলোর বিরুদ্ধে চড়া শুল্কের হুমকি ট্রাম্পের 